ফয়সালা হয়ে গেছে আসমানে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী।’ তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে শেষ নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
অমান উল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা আর দমন-পীড়ন, দুর্নীতি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না। জনগণ এখন একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা চায়। তিনি বলেন, ‘এই পরিবর্তনের নেতৃত্ব দিতে পারেন একমাত্র তারেক রহমান। জনগণের ভালোবাসা ও সমর্থন তার পক্ষেই রয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং রাষ্ট্র পরিচালনায় মানুষের মতামতের প্রতিফলন ঘটানো হবে। তরুণ সমাজ, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা-১ আসনে বিএনপি জয়ী না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়নের নামে প্রতারণার শিকার হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে বরগুনার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের খাতে বাস্তব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
নজরুল ইসলাম মোল্লা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই নির্বাচন শুধু একজন প্রার্থী নির্বাচনের নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখুন।’
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনের শেষ মুহূর্তে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান এবং ভোটের দিন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
৭ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
১৬ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
১৭ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
