স্বাস্থ্য সেবা

ফ্যানবিহীন কক্ষে পরীক্ষা, ভোলায় তীব্র গরমে অসুস্থ দুই পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ফ্যানবিহীন কক্ষে পরীক্ষা, ভোলায় তীব্র গরমে অসুস্থ দুই পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত


ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন দুই পরীক্ষার্থী। পরে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রটির দক্ষিণ ছাত্রাবাসের ২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অসুস্থ দুই শিক্ষার্থীর নাম সানজিদা ও সামিয়া।

জানা যায়, পরীক্ষা কক্ষে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে তারা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। পরে একজন বাড়ি ফিরে গেলেও অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অভিভাবক। তাদের অভিযোগ, ফ্যানবিহীন কক্ষে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া চরম অবহেলার পরিচয়। দ্রুত এসব কক্ষে ফ্যান স্থাপনের দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম বলেন, “ছাত্রাবাসের কক্ষগুলোতে জানালা দিয়ে পর্যাপ্ত বাতাস প্রবেশ করে। শুধুমাত্র ফ্যান না থাকার কারণে অসুস্থ হওয়ার অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, যেসব কক্ষে ফ্যান নেই, সেখানে দ্রুত ফ্যানের ব্যবস্থা করা হবে। তিনি শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...

২ ঘন্টা আগে


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৪ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৪ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom