ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে অব্যাহতি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নেত্রকোণায় ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজিন দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেত্রকোণা জেলার সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান গণমাধ্যমকে বলেন, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাদিয়া আক্তারকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী তিন কার্যদিবসের মধ্যে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের বিষয়ে তার লিখিত ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নেত্রকোণা শহরের কুড়পাড় এলাকা থেকে সাদিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় রাজনৈতিক কর্মীরা। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন তিনি।
এ ঘটনায় সাদিয়ার বিরুদ্ধে থানায় মামলা করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়। সম্প্রতি তিনি জামিনে কারামুক্ত হয়েছেন।
সাদিয়া আক্তার স্নাতক শ্রেণির শিক্ষার্থী এবং এনসিপির নেত্রকোণা জেলার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রুমিন ফারহানার অনুষ্ঠান ঘিরে আশুগঞ্জে হামলা-পাল্টা অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করাকে কেন্দ্র করে বিএনপির আপত্তির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে খোঁজ নিতে গিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হামলার অভিযোগ-পাল্টা অভিযোগ উঠেছে।আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে...
৭ ঘন্টা আগে
ফেনীতে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ক্ষতিগ্রস্ত, অক্ষত বাবুনগরী
ফেনীতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাবুনগরী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর উদ্দেশে চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর বারইয়ারহাট
৮ ঘন্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফখরুলের ভাই
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট তিনটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও
১ দিন আগে
চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু, একদিনে বিল ২ লাখ ৭৬ হাজার টাকা
চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাফসান মোহাম্মদের মৃত্যু হয়।মৃত রাফসান সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট তুলাতলি এলাকার সাত নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রাফসান।রাফসানের ভগ্নিপতি মোহাম্মদ আসলাম
১ দিন আগে
