শিক্ষা

ফুলকুঁড়ি একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


ফুলকুঁড়ি একাডেমিতে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে অবস্থিত ফুলকুঁড়ি একাডেমি গত শনিবার উৎসবমুখর পরিবেশে আয়োজন করে অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

হযরত মাওলানা আব্দুল হাকিম, সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডোমার উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

হযরত মাওলানা সামসুদ্দিন হোছাইনী (সূফি), অধ্যক্ষ, ডোমার ইসলামিয়া কামিল মাদ্রাসা।

এছাড়া উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ কাফিউর রহমান, ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক গোলাম মোস্তফা, শিক্ষক-শিক্ষিকাসহ কমিটির অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও মানসিক বিকাশে পরিবার–সমাজ–শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিদায় সংবর্ধনা পর্বে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপহার ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ

১৪ ঘন্টা আগে


জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ

আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম

২ দিন আগে


বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...

৩ দিন আগে


যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom