ফরিদপুরে কার্ডের প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফরিদপুর শহরে ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী ওই নারী ফরিদপুর পৌরসভার বাসিন্দা। ঘটনার পর তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এর ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চার দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাড়পত্রে ‘যৌন হয়রানি’র বিষয়টি উল্লেখ রয়েছে।
অভিযুক্ত সুজন শেখ (৩৫) শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি অন্যের বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আর্থিক সংকটের কারণে সরকারি সহায়তা পাওয়ার আশায় অভিযুক্তের দেওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও বিধবা ভাতার কার্ডের প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন তিনি।
গত ২ এপ্রিল সকালে কার্ড করার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে বিষয়টি স্বজনদের জানান তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী বলেন, “সরকারি সুবিধা পাওয়ার আশায় বিশ্বাস করে গিয়েছিলাম। আমার জীবনের ক্ষতি করেছে, আমি এর বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে সুজন শেখ দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৩ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৪ দিন আগে
