আন্তর্জাতিক

‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


‘ফ্রি প্যালেস্টাইন’ স্টিকার লাগানোয় দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর অভিযোগে ভারতের রাজস্থান রাজ্যের আজমির থেকে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পর্যটক ভিসা বাতিল করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়েছে। খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

দেশত্যাগের নির্দেশপ্রাপ্ত ওই দুই ব্রিটিশ নাগরিক হলেন লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটক ভিসায় ভারতে এসে রাজস্থানের পুষ্কর এলাকায় অবস্থান করছিলেন।

গোয়েন্দা সূত্র জানায়, গত ২১ জানুয়ারি তারা আজমির শহরের বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগাচ্ছেন—এমন তথ্য পায় গোয়েন্দা বিভাগ। পরে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করে ওই দম্পতিকে শনাক্ত করা হয়। এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পর্যটক ভিসায় ভারতে অবস্থান করেও তারা রাজনৈতিক ও আদর্শিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ড ভারতের প্রচলিত আইন ও ভিসা বিধিমালার পরিপন্থী।

ঘটনার পর জেলা পুলিশের সহায়তায় আজমিরের বিভিন্ন স্থান থেকে ওই স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেয়।

ভারতীয় কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভিসার শর্ত লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন।


ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া
ভারতের ধর্মীয় স্থাপনা ধ্বংস নিয়ে জারদারির মন্তব্যে উত্তেজনা, নয়াদিল্লির কড়া প্রতিক্রিয়া

ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস ও ভাঙচুরের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে তাঁর এ মন্তব্যকে “অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে ভারত।এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জারদারি দাবি করেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম ধর্মীয় স্থাপনা হুমকির মুখে রয়েছে। তিনি বিশেষভাবে ভারতের

৬ দিন আগে


কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন
কলকাতায় রাস্তা বন্ধ করে মোদির যোগব্যায়াম, বিতর্কে রেড রোডের আয়োজন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর অংশগ্রহণে কলকাতার ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ যোগব্যায়াম কর্মসূচি। এ উপলক্ষে দীর্ঘ সময় ধরে শহরের গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ রাখা হয়, যা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ যোগ দেন। বিশেষ এ আয়োজনকে কেন্দ্র...

৬ দিন আগে


ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ
ভারতের নৌবাহিনীতে যুক্ত হলো তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ

ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তিনটি অত্যাধুনিক নৌযান আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে। রোববার কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাহাজ তিনটির কমিশনিং ঘোষণা করেন।নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিনটি জাহাজ হলো স্টিলথ ফ্রিগেট আইএনএস ডুনাগিরি, হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ আইএনএস সংশোধনক এবং...

৬ দিন আগে


যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ
যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণের মধ্য দিয়েই শেষ হলো ইরান যুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে সংঘাতের একমাত্র সমাপ্তি হতে পারে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। কিন্তু যুদ্ধের শেষ অধ্যায়ে এসে বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতার পর যুক্তরাষ্ট্রের ভেতরেই প্রশ্ন উঠেছে-শেষ পর্যন্ত কি ওয়াশিংটনকেই আপস করতে হয়েছে?ট্রাম্প প্রশাসনের ইরান-সংক্রান্ত নতুন চুক্তি রিপাবলিকান দলের কট্টরপন্থি অংশের...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom