ফ্ল্যাটে দুই ঘণ্টা পর সাবেক ওসিকে নারীসহ থানায় নিল পুলিশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহীতে একটি ফ্ল্যাটের দরজা দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে চন্দ্রিমা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ও এক নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ। ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন সাবেক ওসি। তবে দাবির পক্ষে তিনি কোনো কাবিননামা দেখাতে পারেননি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নগরের নাদের হাজির মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফ্ল্যাটের বাইরে অবস্থান নেওয়া আন্নি আক্তার নামে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আন্নি নিজেকে মাহবুব আলমের ষষ্ঠ স্ত্রী বলে দাবি করেছেন। তার অভিযোগ, চলতি বছরের শুরুতে মাহবুব তাকে বিয়ে করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদের হাজির মোড়ের ওই ফ্ল্যাটটি মাহবুব আলমের কথিত পালিত মেয়ের নামে ভাড়া নেওয়া। সেখানে তার মেয়ে ও জামাই থাকেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে ফ্ল্যাটটিতে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আন্নি ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়েন। ভেতর থেকে সাড়া না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও দরজা খোলা হয়নি বলে জানান আন্নি। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে দরজা খুলে দেন। পরে মাহবুব আলম ও ওই নারীকে থানায় নেওয়া হয়।
থানায় নেওয়ার সময় মাহবুব আলম সাংবাদিকদের বলেন, আন্নিকে তিনি চার দিন আগে তালাক দিয়েছেন এবং এ-সংক্রান্ত একটি কাগজ পুলিশের কাছে জমা দিয়েছেন। তবে ফ্ল্যাটে থাকা নারীকে স্ত্রী দাবি করলেও তার পক্ষে কোনো কাবিননামা দেখাতে পারেননি তিনি।
অন্যদিকে আন্নি দাবি করেন, বিয়ের পর তিনি জানতে পারেন মাহবুব আলমের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে। এর আগেও রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে ওই নারীকে মাহবুবের সঙ্গে দেখেছেন বলে জানান তিনি।
আন্নির ভাষ্য, বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন মাহবুব ওই ফ্ল্যাটে গেছেন এবং সেখানে ওই নারীও রয়েছেন। খবর পেয়ে তিনি সেখানে যান। তার অভিযোগ, মাহবুব ও ওই নারী দুই ঘণ্টারও বেশি সময় ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছিলেন।
তবে মাহবুব আলমের দাবি, আন্নিকে চার দিন আগে তালাক দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে, চার দিন আগে আন্নিকে তালাক দেওয়ার একটি কাগজ মাহবুব জমা দিয়েছেন। তবে আন্নি জানিয়েছেন, তিনি তালাকের কোনো কাগজ হাতে পাননি।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করার কথা জানিয়েছেন আন্নি। শুক্রবার দুপুরে অভিযোগ লেখার কাজ শুরু হয়। এ সময় মাহবুব আলম ও ওই নারীকে পৃথক কক্ষে রাখা হয়।
চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম ছুটিতে থাকায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ সিদ্দিকী বলেন, মাহবুব আলম ও ওই নারীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মাহবুব আলম ২০২৪ সালে চন্দ্রিমা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় এক ব্যক্তির কাছ থেকে খাম নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হলে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।
সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ বলেন, মাহবুব আলমের কোনো ছুটি নেই এবং কাউকে জানিয়েও তিনি রাজশিয়ায় যাননি। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করাও অপরাধ। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে এবং তারা বিভাগীয় ব্যবস্থা নেবে।
তারেকের ভারত সফর নির্ভর করছে দিল্লির অবস্থানের ওপর: রাশেদ খান
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থানের ওপরই প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নির্ভর করবে।শুক্রবার
৩ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন যুদ্ধজাহাজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাহাজ তিনটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে চীনা নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনা...
২২ ঘন্টা আগে
এসপি মাসুদের নেতৃত্বে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ফের সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে—এমন অভিযোগের পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সেখানে বিশেষ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম)।অভিযান চলাকালে পুলিশ সুপার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি এক রিকশাচালকের সঙ্গেও
২২ ঘন্টা আগে
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
আদালতের রায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান পলাশ।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
১ দিন আগে
