আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা বে এলাকায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে স্থানীয় সময় এ তথ্য নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া দেহাবশেষ পাওয়া গেছে পিনেলাস কাউন্টিতে, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায়-ইন্টারস্টেট ২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থের কাছাকাছি।

নিহত বৃষ্টি ছিলেন ইউনিভার্সিটি অব ফ্লোরিডা-এর ডক্টরাল শিক্ষার্থী। গত সপ্তাহে তিনি জামিল লিমন নামের আরেক শিক্ষার্থীর সঙ্গে নিখোঁজ হন।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ একই এলাকার একটি সেতুর ওপর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটির পর তার রুমমেট হিশাম আবুঘরবেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ পরিকল্পিত ফার্স্ট-ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, লিমনের মরদেহ একাধিক ব্যাগে ভরা অবস্থায় উদ্ধার করা হয় এবং তদন্তকারীদের ধারণা, বৃষ্টির মরদেহও একইভাবে সরিয়ে ফেলা হয়েছিল।

তবে এই জোড়া হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলমান রয়েছে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১২ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১৩ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৯ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom