আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৬৯, তীব্র জল-বিদ্যুৎ সংকট

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ফিলিপাইনে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৬৯, তীব্র জল-বিদ্যুৎ সংকট

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং বহু এলাকায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সরকারি সংস্থাগুলো উদ্ধার তৎপরতার পাশাপাশি বিদ্যুৎ-পানি সরবরাহ স্বাভাবিক করতে কাজ শুরু করেছে। বুধবার (১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে সেবু প্রদেশের উপকূলে ৬.৯ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পন কেন্দ্রের নিকটবর্তী বোগো শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন সেখানকার সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেহান্দ্রো।

সিভিল ডিফেন্স দপ্তরের আঞ্চলিক তথ্য কর্মকর্তা জেন আবাপো নিশ্চিত করেন, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৬৯ জন হলেও তা যাচাই-বাছাই চলছে। এই ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিসভার সদস্যরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন। নিহতদের পরিবারের প্রতি শোকও জানিয়েছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, ফিলিপাইনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র সেবুতে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝেও দেশটির দ্বিতীয় ব্যস্ততম ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম হলো সান রেমিজিও। এই শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানিয়েছেন, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তিনি খাদ্য, পানি এবং ভারী যন্ত্রপাতির জরুরি সহায়তার আবেদন জানিয়েছেন।

এদিকে পিলার শহরের বাসিন্দা আর্চেল কোরাজা বলেন, ভূমিকম্প আঘাত হানার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। প্রচণ্ড কম্পন শুরু হলে তিনি দ্রুত পরিবারকে নিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। কোরাজা আরও জানান, ভূমিকম্পের পরই তিনি সাগরের পানি তীর থেকে সরে যেতে দেখেন।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, মানুষ ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে আসছে, ভবন ধসে পড়ছে এবং শতবর্ষী একটি গির্জাও ভেঙে গেছে। রেইনেস জানান, নিহতদের কয়েকজন সান রেমিজিওর একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলছিলেন। ভূমিকম্পে ওই ভবনটি আংশিকভাবে ধসে পড়েছিল।

ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সর্বশেষ এই কম্পনের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এর পরে একাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার'-এ অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে দুটি বড় ভূমিকম্প হলেও সেগুলোতে কোনো প্রাণহানি ঘটেনি। এর আগে ২০২৩ সালে ৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু হয়েছিল।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১৩ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৯ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom