শিক্ষা

ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


ফেসবুক ভিডিও ঘিরে বিতর্ক: শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর তদন্ত থেকে সরে এলো প্রাথমিক শিক্ষা বিভাগ

ছবি: সংগৃহীত


সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পালের ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা, ট্রোল, থানায় সাধারণ ডায়েরি (জিডি), পুলিশি তদন্ত এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত-সব মিলিয়ে কয়েক দিনের ঘটনাপ্রবাহে নতুন মোড় এসেছে।

সোমবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মন্তব্যের পর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে, বিষয়টি নিয়ে আর কোনো তদন্ত কমিটি গঠন করা হচ্ছে না।

যেভাবে শুরু হয় বিতর্ক

গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি পাল নিজের ফেসবুক পেজে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। ভিডিওটিতে জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ-এর ‘শ্রাবণের মেঘগুলো’ গানের অংশ ব্যবহার করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে শাড়ি পরে হাঁটতে দেখা যায় তাকে।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক ট্রোল ও সমালোচনা শুরু হয়।

এর প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা একই গান ব্যবহার করে নিজেদের ফেসবুক প্রোফাইলে ভিডিও প্রকাশ করেন। তারা জানান, এটি বিউটি পালের প্রতি সংহতি এবং সাইবার হয়রানির প্রতিবাদ।

থানায় জিডি ও পুলিশের তদন্ত

ভিডিও প্রকাশের পরদিন, শুক্রবার (২৪ জুলাই), বিউটি পাল ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিজের পোস্টকে ‘অতিরঞ্জিতভাবে’ প্রচার করে তাকে বিব্রত করার অভিযোগে তিনি জিডি করেছেন। অভিযোগে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।

ওসি জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে আইটি ফরেনসিক বিভাগের সহায়তা চাওয়া হয়েছে এবং নিয়মিত প্রক্রিয়ায় তদন্ত চলছে।

তদন্তের চিন্তা থেকে সরে এলো শিক্ষা বিভাগ

ভিডিওটি সরকারি কর্মচারী আচরণবিধি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করেছে কি না, তা যাচাই করতে প্রথমে একটি তদন্ত কমিটি গঠনের কথা ভাবছিল সিলেট জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ জানান, বিষয়টি খতিয়ে দেখার পরিকল্পনা ছিল। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে।

তার ভাষায়, “মাননীয় প্রতিমন্ত্রী যখন এ বিষয়ে বক্তব্য দিয়েছেন, এরপর আমাদের আর আলাদাভাবে কিছু করার থাকে না।”

কী বললেন প্রতিমন্ত্রী

সোমবার সিলেট সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, তিনি ভিডিওটি নিজে দেখেননি। তবে জেনেছেন, এতে কোনো অশ্লীলতা বা আপত্তিকর বিষয় নেই।

তিনি বলেন, “যদি সেখানে অশ্লীলতা না থাকে, তাহলে গান গাওয়া বা এমন একটি ভিডিও করা অন্যায়—এটা আমি মানতে রাজি নই।”

প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরই শিক্ষা বিভাগের সম্ভাব্য তদন্ত কার্যক্রম আর এগোয়নি।

বিউটি পাল বর্তমানে ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জেলা পর্যায়ে সেরা শিক্ষক হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।


১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও ফল প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।চলতি

১ দিন আগে


আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন

আগামী আগস্ট ও সেপ্টেম্বর-এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মাত্র ৩৮ দিন।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন...

২ দিন আগে


এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা
এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা

আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনী-উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা।শিক্ষকরা বলছেন, প্রশ্নপত্রের এসব অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী প্রশ্নগুলো বিশ্লেষণ করে...

২ দিন আগে


শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার
শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার

বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।বুধবার...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom