ফেসবুক অনুসারীতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, দেশের নতুন রেকর্ড
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেসবুক অনুসারীর সংখ্যায় বাংলাদেশের সব তারকাকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রাখা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনায় দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে বর্তমানে দুই তারকার মধ্যে অনুসারীর ব্যবধান প্রায় ১০ লাখ।
গত বছর পর্যন্ত পরীমনি ও সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে শীর্ষস্থান দখল করেন পরীমনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও দুই তারকার মধ্যে রয়েছে ভিন্নতা। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ।
অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের অসংখ্য তারকা।
ফেসবুকে অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান অর্জনের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জনপ্রিয়তার আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করলেন পরীমনি।
বাংলাদেশে ৩০ জুলাই মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই সিনেমা যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী ৩১ জুলাই মুক্তি পেলেও বাংলাদেশে এক দিন আগেই, অর্থাৎ ৩০ জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে।দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।...
১ দিন আগে
আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা: ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
মন্ত্রণালয়ের অনুমতিপত্রের শর্ত অমান্য করে ভেন্যু পরিবর্তন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করা এবং বিদেশি শিল্পীদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।গত ২৬ জুলাই স্বরাষ্ট্র...
১ দিন আগে
‘সামি’ নামে ডাকলেই ভালো লাগে: অভিনয়, সিনেমা ও স্বপ্নের চরিত্র নিয়ে খোলামেলা খায়রুল বাসার
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয়জীবন, নাটক থেকে সিনেমায় কাজের ধারা, স্বপ্নের চরিত্র এবং সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেতা।পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের নামেই যখন...
১ দিন আগে
ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তাসনুভা তিশা
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয় ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে তার বিপরীতে কাজ করার ইচ্ছা রয়েছে।সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয়
১ দিন আগে
