ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বুধবার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের আকাশে গত শনিবার রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। দিবসটি উপলক্ষে দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিদ্যালয় ও কলেজে পাঠদান বন্ধ থাকবে। তবে সরকারি সাধারণ ছুটির তালিকায় দিবসটির উল্লেখ নেই।
ছুটির সূচি অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহমের পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে। এর পরদিন ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে কেউ ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক বা নৈমিত্তিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
এদিকে, ২৬ সেপ্টেম্বর (শনিবার) বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মধুপূর্ণিমা অনুষ্ঠিত হবে। তবে দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো প্রাতিষ্ঠানিক ছুটির প্রয়োজন হবে না।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কি না, তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। ফলে এ উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে সার্বজনীন ছুটি থাকে না।
কোনো কোনো বিশ্ববিদ্যালয় এদিন ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়।
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...
২ ঘন্টা আগে
কওমি মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক-মানসিক নির্যাতন নিষিদ্ধ
দেশের কওমি মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কওমি মাদরাসাভিত্তিক সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে ছয়টি কওমি মাদরাসা বোর্ড ও তাদের অধিভুক্ত সব প্রতিষ্ঠানে আগামী সাত দিনের মধ্যে ‘ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার...
৩ দিন আগে
স্কুলে টিফিন পেয়ে বদলে যাচ্ছে খুদে শিক্ষার্থীদের দিন
ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (২) শ্রেণিকক্ষ। টিফিনের ঘণ্টা বাজার অপেক্ষায় শান্ত হয়ে বসে আছে খুদে শিক্ষার্থীরা। ঘণ্টা বাজতেই বিদ্যালয়ের সহকারী সোহরাব হোসেন টিফিন নিয়ে হাজির। একে একে প্রত্যেক শিশুর হাতে তুলে দিলেন দুটি করে বনরুটি ও একটি সেদ্ধ ডিম।সবার জন্য একই খাবার। খাবার...
১৬ দিন আগে
একাদশে ভর্তির অনলাইন আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বুধবার (২ সেপ্টেম্বর)। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।তিনি জানান,
২৩ দিন আগে
