পারস্য উপসাগরে সেনা পাঠালে দক্ষিণ কোরিয়াকে ‘বড় মূল্য’ দিতে হবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পারস্য উপসাগর বা কৌশলগত হরমুজ প্রণালিতে সেনা মোতায়েন কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় দেওয়া এক বার্তায় এ সতর্কবার্তা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
‘যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি সমর্থন হিসেবে বিবেচিত হবে’
বাঘাই বলেন, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে কোনো দেশের সামরিক উপস্থিতি কিংবা সামরিক অভিযানে অংশগ্রহণকে ইরান যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি সমর্থন হিসেবে বিবেচনা করবে। এমন পদক্ষেপের ‘গুরুতর পরিণতি’ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, ইরান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ৬৪ বছরের বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা এ সম্পর্ককে তেহরান অত্যন্ত গুরুত্ব দেয়।
‘কঠিন সময়ে কোনো ছাড় নয়’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, বর্তমানে ইরানি জনগণ যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে। এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর বা হরমুজ প্রণালিতে সামরিক শক্তি পাঠায়, তাহলে সেটিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের প্রতি সরাসরি সমর্থন হিসেবে দেখা হবে।
বাঘাই বলেন, কোনো সার্বভৌম ও দায়িত্বশীল দেশের উচিত নয় যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করে অন্য একটি দেশের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া।
হরমুজে দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য ভূমিকা
ইরানের এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে, যখন দক্ষিণ কোরিয়া হরমুজ প্রণালিতে সামরিক ও অ-সামরিক সহায়তার বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সিউল। সম্ভাব্য বিকল্পের মধ্যে সামুদ্রিক টহল বিমান, লজিস্টিক সহায়তা জাহাজ ও মাইন অপসারণ ইউনিটের মতো ব্যবস্থার কথা আলোচনায় এসেছে।
হরমুজ প্রণালি দক্ষিণ কোরিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। দেশটির জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এ অঞ্চলের ওপর নির্ভরশীল। ফলে ইরানের সতর্কবার্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের চাপ দক্ষিণ কোরিয়াকে কূটনৈতিক ও নিরাপত্তাগতভাবে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলেছে।
এদিকে হরমুজ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বাড়ছে। সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি হামলার মধ্যে জলপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে এবং তেলের দামও বেড়েছে।
ইরানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়াকে মূলত এই বার্তাই দেওয়া হয়েছে-যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সরাসরি যুক্ত হলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকবে না।
বিশ্ব সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: বাঘাই
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ও সংকটের দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্যের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।‘যুদ্ধের আগে...
৫ ঘন্টা আগে
মৃত ভেবে শেষকৃত্যের প্রস্তুতি, ১০ দিন পর ধ্বংসস্তূপে জীবিত বৃদ্ধা
নেপালের ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন এক বৃদ্ধা। পরিবারও তাকে মৃত মনে করে শুরু করেছিল শেষকৃত্যের প্রস্তুতি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচের একটি সরু ফাঁকা জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তাকে।রোববার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ...
৬ ঘন্টা আগে
নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত ও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের
ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত, কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ।রোববার পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী হবে। সাম্প্রতিক পাল্টা হামলাগুলোকে কেবল শুরু...
৬ ঘন্টা আগে
সরকারি সার্কিট হাউসে নামাজ, এসপি নেতার বিরুদ্ধে পুলিশের মামলা
ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে সরকারি সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে সমাজবাদী পার্টির (এসপি) নেতা হাজী মোহাম্মদ উসমানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জনসাধারণের চলাচলের পথে বাধা ও অসুবিধা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।হাজী মোহাম্মদ উসমান মোরাদাবাদ জেলা সমাজবাদী পার্টির সহসভাপতি। তিনি বিলারি আসনের বিধায়ক মোহাম্মদ ফাহিম ইরফানের চাচা।যে অভিযোগে...
১ দিন আগে
