আন্তর্জাতিক

পারমাণবিক বিস্ফোরণ সহ্যক্ষম বিশ্বের প্রথম ভাসমান দ্বীপ নির্মাণ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

১১ মাস আগে


পারমাণবিক বিস্ফোরণ সহ্যক্ষম বিশ্বের প্রথম ভাসমান দ্বীপ নির্মাণ করছে চীন

চীন বিশ্বের প্রথম কৃত্রিম ভাসমান দ্বীপ নির্মাণে কাজ করছে, যা পারমাণবিক বিস্ফোরণসহ সব ধরনের চরম প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে। ৭৮ হাজার টন ওজনের এই সুপার–স্ট্রাকচার ২০২৮ সালে পূর্ণাঙ্গভাবে কার্যক্রমে যাওয়ার কথা রয়েছে।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ভাসমান এই দ্বীপটি একটি চলনযোগ্য, অর্ধ-ডুবন্ত টুইন–হাল প্ল্যাটফর্ম, যা ৬ থেকে ৯ মিটার উচ্চতার বড় ঢেউ এবং ক্যাটাগরি–১৭ পর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় মোকাবিলা করতে পারবে। চরম পরিস্থিতিতেও কোনো সরবরাহ ছাড়াই চার মাস পর্যন্ত ২৩৮ জন মানুষ সেখানে আশ্রয় নিতে পারবেন।

প্রকল্পটির প্রধান বিজ্ঞানী লিন ঝংকুইন জানিয়েছেন, “আমরা দ্রুত নির্মাণ কাজ শেষ করতে কাজ করছি। লক্ষ্য—২০২৮ সালের মধ্যে দ্বীপটি সম্পূর্ণ চালু করা।”

গভীর সমুদ্রের জন্য তৈরি এই গবেষণা প্ল্যাটফর্মে মেটামেটেরিয়াল স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করা হয়েছে, যা উচ্চমাত্রার ধাক্কাকে নরম চাপের মধ্যে রূপান্তর করতে সক্ষম। শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং দেকিংয়ের নেতৃত্বে গবেষকরা জানিয়েছেন, এটি সব–আবহাওয়ায় দীর্ঘমেয়াদি আবাসনের উপযোগী গভীর সমুদ্র বৈজ্ঞানিক সুবিধা হিসেবে ব্যবহৃত হবে।

দ্বীপটির সুপারস্ট্রাকচারে থাকবে জরুরি বিদ্যুৎ, যোগাযোগ ও নেভিগেশন নিয়ন্ত্রণ কক্ষ, যা পারমাণবিক বিস্ফোরণের মতো পরিস্থিতিতেও কার্যকর থাকবে। দ্বীপটির নকশায় সামরিক মানদণ্ড জিজেবি ১০৬০.১–১৯৯১ অনুসরণ করা হয়েছে।

সরকারিভাবে দ্বীপটির নাম দেওয়া হয়েছে ডিপ-সি অল-ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্চ ফ্যাসিলিটি। চীন এটিকে নাগরিক গবেষণা অবকাঠামো হিসেবে উল্লেখ করলেও এর পারমাণবিক সহনশীল নকশা ক্ষমতা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তথ্য অনুযায়ী, দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার, প্রস্থ ৮৫ মিটার এবং প্রধান ডেক সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫ মিটার উঁচুতে থাকবে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom