পাঞ্জাব-বেলুচিস্তান-কেপি ভেঙে নতুন প্রদেশ গঠনের আলোচনা পাকিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানে পাঞ্জাব, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া (কেপি) অঞ্চল ভেঙে নতুন প্রদেশ গঠনের বিষয়ে সরকারের মধ্যে জোরালো আলোচনা চলছে। দেশটির এক শীর্ষ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
সরকারি ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য ২৮তম সংবিধান সংশোধনী প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে এসব আলোচনা হতে পারে। তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশ গঠনের ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করাই বড় চ্যালেঞ্জ হতে পারে।
আলোচনায় নতুন প্রদেশের সংখ্যা, কোন কোন অঞ্চলকে আলাদা করা হবে এবং এর পরিবর্তে আরও বেশি প্রশাসনিক ইউনিট গঠন করা হবে কি না-এসব বিষয় রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে আরও ক্ষমতাবান করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সম্প্রতি পাকিস্তান ইকোনমিক সামিট ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নতুন প্রদেশ গঠনসহ গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যাগুলোর সমাধানে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর বিষয়টি নিয়ে আলোচনা আরও গতি পায়।
যেভাবে ভাগ হতে পারে
সরকারি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচিত একটি প্রস্তাবে করাচি ও গোয়াদরকে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার কথা রয়েছে। সিন্ধুর বাকি অংশ একটি প্রদেশ হিসেবেই থাকতে পারে।
এ ছাড়া বেলুচিস্তানকে দুটি এবং পাঞ্জাবকে তিনটি প্রদেশে ভাগ করার প্রস্তাব নিয়েও আলোচনা চলছে। খাইবার পাখতুনখাওয়ার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। তবে অঞ্চলটিকে পশতুন ও হাজারা—এই দুটি প্রদেশে ভাগ করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব
আলোচনায় স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় সরকারগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ প্রাদেশিক সরকারের পরিবর্তে সরাসরি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে দেওয়ার প্রস্তাব রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের আমলে চালু করা স্থানীয় সরকারব্যবস্থা ধারাবাহিকভাবে কার্যকর থাকলে স্থানীয় সমস্যা সমাধানে অভিজ্ঞ ও দক্ষ জনপ্রতিনিধিদের একটি বড় দল তৈরি হতো।
তবে নতুন প্রদেশ গঠন বা প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের জন্য রাজনৈতিক ঐকমত্য ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করাই এখন পাকিস্তান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা ও ছেলেকে কুপিয়ে-গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) রাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের আন্ডারপাসের কাছে তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর বাবা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানোর
২ ঘন্টা আগে
ভূমধ্যসাগরে নৌকাডুবির শঙ্কায় ১১ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরতে চান জীবিতরা
লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অন্তত ১১ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। পরে মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সেগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হন তারা।সোমবার (৩ আগস্ট) রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে...
৩ ঘন্টা আগে
যুদ্ধের পরও ৮৫ শতাংশের বেশি বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা অক্ষত: আইআরজিসি কর্মকর্তা
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কর্মকর্তা দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধের সময় দেশটির বিমান প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন সক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি তথ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোর বিভিন্ন স্থাপনায় হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন এবং সরবরাহের হার
৩ ঘন্টা আগে
মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ
নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে...
৪ ঘন্টা আগে
