পাকিস্তানকে কড়া পরিণতির হুঁশিয়ারি দিল আফগানিস্তান
অনলাইন ডেস্ক
কাবুল ও পাকতিকায় গত বৃহস্পতিবার পাকিস্তান বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আফগানিস্তান। এ ঘটনায় দেশ দুইটির মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার জেরে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিয়েছে আফগানিস্তান। খবর টোলো নিউজের।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আফগানিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় পাকিস্তানকে এ ধরনের কর্মকাণ্ডের “গুরুতর পরিণতি”র বিষয়ে সতর্ক করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খাওরাজমি বলেন,
> “এটি আফগানিস্তান ও পাকিস্তানের ইতিহাসে নজিরবিহীন, সহিংস ও ঘৃণ্য একটি কাজ। আমরা আমাদের ভূখণ্ডে এই আগ্রাসনের কঠোর নিন্দা জানাই। আফগানিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের অবিচ্ছেদ্য অধিকার।”
অন্যদিকে, ভারতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একই বিষয়ে পাকিস্তানকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন,
“আফগানদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি পরীক্ষা নিতেই চান, তাহলে ব্রিটিশ, রাশিয়া, আমেরিকা ও ন্যাটোর কাছে জিজ্ঞেস করুন— আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা কেমন পরিণতি বয়ে এনেছিল।”
তিনি আরও বলেন,
নিজেদের অভ্যন্তরীণ সংকটের দায় আফগানিস্তানের ওপর চাপানো উচিত নয়। বলপ্রয়োগ বা সামরিক পদক্ষেপের মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান করা যায় না। ইতিহাস প্রমাণ করেছে, চাপ ও সহিংসতা আফগানিস্তানে কখনও সফল হয়নি।”
এই হামলার ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...
১২ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
১২ ঘন্টা আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
১৮ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
২০ ঘন্টা আগে
