পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে: তুলসি গ্যাবার্ড
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলেছেন, পাকিস্তান-এর অগ্রসরমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
মার্কিন সিনেটের সেনেট ইন্টেলিজেন্স কমিটি-র বৈশ্বিক হুমকি বিষয়ক এক শুনানিতে তিনি এ মন্তব্য করেন। গ্যাবার্ড জানান, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টা এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) সক্ষমতায় রূপ নেবে এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করতে পারবে।
তিনি বলেন, “পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে এমন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।”
গ্যাবার্ড আরও উল্লেখ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলো সাইবার ও কাইনেটিক যুদ্ধ সক্ষমতার পাশাপাশি উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের সক্ষমতা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এবং কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৭ ঘন্টা আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১৮ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১৮ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১৯ ঘন্টা আগে
