আন্তর্জাতিক

পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, অস্বীকার ইসলামাবাদের

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, অস্বীকার ইসলামাবাদের

ছবি: সংগৃহীত


আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা নেটওয়ার্কের আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পরিচালিত হামলায় পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখুa প্রদেশে অবস্থিত কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করা হয়। আফগান সরকারের দাবি, এসব স্থান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সমন্বয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল।

অন্যদিকে, পাকিস্তান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আফগানিস্তানের হামলার দাবি অস্বীকার করেছে বলে রয়টার্স জানিয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, কাবুল তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর সদস্যদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং এটিকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা বলে উল্লেখ করে।

গত কয়েক মাসে সীমান্তে একাধিক সংঘর্ষের পর চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা হলেও স্থায়ী সমাধান হয়নি। মার্চে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে।

জাতিসংঘ-এর মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘাতে অন্তত ৩৭২ জন আফগান নিহত এবং ৩৯৭ জন আহত হয়েছেন।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না।


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

২ ঘন্টা আগে


ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও
ভুয়া পরিচয়ে ২৫ বিয়ে, প্রতারণার শিকার বিজেপি বিধায়কের মেয়েও

ভারতের উত্তর প্রদেশে ভুয়া পরিচয় ব্যবহার করে এক ব্যক্তির অন্তত ২৫টি বিয়ে করার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে প্রতারণার শিকার হয়েছেন বিজেপির সেভাতা আসনের বিধায়ক জ্ঞান তিওয়ারি। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বাবা অনুজ ত্রিবেদী ও ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে...

৩ ঘন্টা আগে


ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি
ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহ, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে গোমূত্র সংগ্রহের পরীক্ষামূলক প্রকল্প শুরু হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এ কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের আওতায় কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা করছে সরকার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে চালু...

৩ ঘন্টা আগে


রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর
রিয়াদে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রধানমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom