আন্তর্জাতিক

পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


পাকিস্তান-চীনকে মোকাবিলায় জার্মানি থেকে ৬ সাবমেরিন কিনছে ভারত

ছবি: সংগৃহীত


বঙ্গোপসাগর ও আরব সাগরে নিজেদের নৌ সক্ষমতা বাড়াতে জার্মানির কাছ থেকে ছয়টি অত্যাধুনিক প্রচলিত সাবমেরিন কেনার উদ্যোগ নিয়েছে ভারত। ‘প্রজেক্ট-৭৫ ইন্ডিয়া’ নামে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি রুপি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সাবমেরিন কেনার প্রস্তাব ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে।

প্রস্তাব অনুমোদিত হলে জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস) এবং ভারতের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড যৌথভাবে সাবমেরিনগুলো নির্মাণ করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে এগুলো ভারতে তৈরি হওয়ার কথা।

নতুন সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) প্রযুক্তি থাকবে। ফলে সাধারণ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিনের তুলনায় এগুলো দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারবে এবং তুলনামূলকভাবে কম শব্দে চলাচল করতে সক্ষম হবে।

প্রস্তাবিত সাবমেরিনগুলোতে টর্পেডো ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের সক্ষমতা রাখার পরিকল্পনা রয়েছে। এগুলোর নকশা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য ভারতীয় নৌবাহিনীর দীর্ঘমেয়াদি সমুদ্র নিরাপত্তা পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে একই সময়ে বঙ্গোপসাগর ও আরব সাগরে নৌ সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। বিশেষ করে পাকিস্তান ও চীনের নৌ উপস্থিতির মোকাবিলায় ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন উদ্যোগ

ভারতীয় নৌবাহিনী ২০১৮ সালে অত্যাধুনিক সাবমেরিন সংগ্রহের প্রয়োজনীয়তার কথা জানায়। সে সময় ছয়টি সাবমেরিন নির্মাণের প্রকল্পটি ‘অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি’ পর্যায়ে নেওয়া হয়েছিল এবং প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৪৩ হাজার কোটি রুপি। পরবর্তী সময়ে প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভারত এর আগে জার্মান প্রযুক্তির সাবমেরিন সংগ্রহ করেছে। পাশাপাশি ফরাসি প্রযুক্তিগত সহায়তায় ছয়টি কলভরি শ্রেণির স্করপেন সাবমেরিনও নির্মাণ করেছে দেশটি। তবে গত কয়েক বছরে নতুন কোনো সাবমেরিন নৌবহরে যুক্ত না হওয়ায় দ্রুত সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

নতুন ছয় সাবমেরিন নির্মাণের পরিকল্পনা তাই ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশটির কৌশলগত অবস্থান শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ
মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে...

৭ মিনিট আগে


ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন
ইরানে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো, যুদ্ধকৌশলে বড় পরিবর্তন

সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বিমান প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নতুন কাঠামোয় কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রশিক্ষণ এবং যুদ্ধকৌশলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রামাণ্যচিত্রে ইরানের এক কর্মকর্তা এসব তথ্য জানান। তিনি বলেন, আগের সংঘাতগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ

১ ঘন্টা আগে


যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো
যুদ্ধবিধ্বস্ত গাজায় কৃষিতে ফিরছে আশার আলো

যুদ্ধের ভয়াবহতায় গাজার বিস্তীর্ণ কৃষিজমি, গ্রিনহাউস ও সেচব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ছোট পরিসরের কৃষি উদ্যোগে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জমি ও উৎপাদন উপকরণ হারানো অনেক কৃষক এখন ভাড়া করা জমি ও গ্রিনহাউসে সবজি চাষ করে জীবিকা পুনর্গঠনের চেষ্টা করছেন।গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, উপত্যকাটির ৮৭ শতাংশের

২ ঘন্টা আগে


চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা
চীনকে ঘিরে এশিয়ায় প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের সক্ষমতা

দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের সাম্প্রতিক উত্তেজনা ঘিরে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ও কৌশলগত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফিলিপাইনের সঙ্গে চীনের সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যস্ততা ওয়াশিংটনের এশিয়া নীতির ওপরও প্রভাব ফেলছে।বিতর্কিত সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইনের পুরোনো যুদ্ধজাহাজ সিয়েরা মাদ্রে ঘিরে চীনা কোস্ট গার্ডের সঙ্গে...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom