আন্তর্জাতিক

পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশ

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারবে অন্যান্য দেশ

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিতে অন্যান্য আরব দেশেরও যোগদানের সুযোগ রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি এ কথা জানিয়েছেন। তিনি এই চুক্তিকে সামরিক জোট ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন।

দ্য ডন-এর এক প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যে পাকিস্তান-সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে অন্য আরব দেশগুলোর জন্য দরজা খোলা। বৃহস্পতিবার তিনি স্পষ্টভাবে বলেন, "এই দরজা বন্ধ হয়নি।"

এর আগে গত বুধবার রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই 'কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি'-তে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

জিও নিউজের 'আজ শাহজেব খানজাদা কে সাথ' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফকে জিজ্ঞেস করা হয়, অন্য আরব দেশগুলো এই চুক্তিতে যোগ দিতে পারবে কি না। উত্তরে তিনি বলেন, "এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, তবে আমি নিশ্চিত করে বলছি দরজা খোলা আছে।"

আসিফ আরও বলেন, গত ৪০-৫০ বছরের আঞ্চলিক ইতিহাস বিবেচনায় পাকিস্তানের জন্য ন্যাটোর মতো একটি কাঠামোর প্রয়োজনীয়তা ছিল। তিনি মনে করেন, মুসলিম দেশগুলোর সম্মিলিতভাবে নিজেদের অঞ্চল ও জাতিকে রক্ষা করার এটি একটি মৌলিক অধিকার।

চুক্তিতে অন্য কোনো দেশের যোগদানের সুযোগ নেই বা পাকিস্তান অন্য দেশের সঙ্গে একই ধরনের চুক্তি করতে পারবে না—এমন কোনো শর্ত নেই বলেও তিনি জানান। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এই চুক্তির আওতায় আসবে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, "আমাদের যা আছে, আমাদের সক্ষমতা তা অবশ্যই এই চুক্তির আওতায় থাকবে।" তিনি আরও বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি এবং কখনোই কোনো আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেনি, বরং নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য উন্মুক্ত রেখেছে। এর বিপরীতে ইসরায়েল কখনো পরিদর্শনের অনুমতি দেয়নি।

প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, এক দেশের ওপর হামলা হলে অন্য দেশ সরাসরি জড়িত হবে। এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে বা কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং এটি একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা।

আসিফ উল্লেখ করেন, পাকিস্তান দীর্ঘ সময় ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আসছে, তাই এই চুক্তি পূর্ববর্তী সহযোগিতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। তিনি বলেন, যদি সৌদি আরব বা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হয়, তাহলে তারা যৌথভাবে তার প্রতিরোধ করবে।

তিনি স্মরণ করিয়ে দেন যে বহু দশক ধরে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি বড় অংশ সৌদিতে অবস্থান করছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুসংজ্ঞায়িত হলো। সৌদি আরবের পবিত্র স্থানগুলোর সুরক্ষা পাকিস্তানের জন্য একটি "পবিত্র দায়িত্ব" বলেও তিনি উল্লেখ করেন।

চুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, এখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। এই চুক্তি কোনো ভূখণ্ড দখল বা আক্রমণের পরিকল্পনা নয়, এটি শুধু একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তিনি আরও বলেন, পাকিস্তান ভবিষ্যতে অন্য দেশের সঙ্গেও একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom