সারাদেশ

পাবনায় ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা খুন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


পাবনায় ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা খুন

ঈশ্বরদীতে ইটভাটার জন্য মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতা বীরু মোল্লাকে (৫৫) গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের একটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে রাজিব জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে জহুরুল মোল্লা ও তাঁর ছেলে আল আমিন মোল্লা জোরপূর্বক বীরু মোল্লার জমি থেকে ইটভাটার কাজে মাটি কেটে নেন। বিষয়টি জানতে বুধবার সকালে জহুরুল মোল্লার কাছে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে জহুরুল মোল্লা ও তাঁর ছেলে অবৈধ অস্ত্র দিয়ে বীরু মোল্লার মাথায় গুলি করেন।

গুলিবিদ্ধ অবস্থায় বীরু মোল্লা ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বীরু মোল্লা ও অভিযুক্ত জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাতো ভাই।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন বলেন, ‘আমাদের দলের একজন নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে এটি কোনো দলীয় বিরোধ নয়, পারিবারিক বিরোধের জেরেই ঘটনা ঘটেছে।’

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘বীরু মোল্লা নামে এক বিএনপি নেতা নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

৬ ঘন্টা আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

৩ দিন আগে


৫০-৬০ লাখ টাকার গাছ উধাও  অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা

ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...

১০ দিন আগে


সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...

১৫ দিন আগে

Dr.Mahfuzul Alom