শিক্ষা

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান

ছবি: সংগৃহীত


পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও ফলাফল পরিবর্তনের মতো অপরাধ ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে নতুন শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন আইনে পরীক্ষার ফলাফল, মেধাতালিকা বা সংশ্লিষ্ট তথ্য হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দিতে সক্ষম হয়। সেই লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলছে।

একই সঙ্গে তিনি মন্তব্য করেন, শুধু উচ্চশিক্ষা বিস্তার করে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামীতে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে, যাতে শিক্ষার্থীরা অল্প বয়স থেকেই দক্ষতা অর্জনের সুযোগ পায়।


তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ

১৩ ঘন্টা আগে


জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ

আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম

২ দিন আগে


বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...

৩ দিন আগে


যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom