আন্তর্জাতিক

ওয়াশিংটনে নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, আইসিসির পরোয়ানা কার্যকরের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

২ ঘন্টা আগে


ওয়াশিংটনে নেতানিয়াহুর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ, আইসিসির পরোয়ানা কার্যকরের আহ্বান

ছবি: সংগৃহীত


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার দাবি জানান বিক্ষোভকারীরা।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। এ সময় তারা গাজায় ইসরাইলের সামরিক অভিযানের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীদের একটি অংশ ওয়াশিংটনের জর্জটাউন এলাকার ফোর সিজনস হোটেলের লবিতেও প্রবেশ করেন। ওই সময় নেতানিয়াহু সেখানে রাতের খাবারে অংশ নিচ্ছিলেন বলে জানা যায়। পরে নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের লবি থেকে সরিয়ে দেন।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানান এবং আইসিসির পরোয়ানা বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, গাজায় সংঘাত চলাকালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তবে ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির এখতিয়ারও স্বীকার করে না।

সূত্র: আল জাজিরা


ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বলায় ব্রাজিল-আর্জেন্টিনা সম্পর্কে নতুন উত্তেজনা
ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বলায় ব্রাজিল-আর্জেন্টিনা সম্পর্কে নতুন উত্তেজনা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে কটাক্ষ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। তার এ মন্তব্যকে ব্রাজিল সরকার, জনগণ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি অপমান হিসেবে দেখছে ব্রাসিলিয়া।এ ঘটনার জেরে আর্জেন্টিনায় নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল। এর ফলে দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশের...

৪ ঘন্টা আগে


মামলা প্রত্যাহার না হলে ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
মামলা প্রত্যাহার না হলে ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার না হলে ভারতজুড়ে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তারা আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে...

৪ ঘন্টা আগে


মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি ঘিরে বিতর্ক, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ
মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দাবি ঘিরে বিতর্ক, তদন্তে মার্কিন কর্তৃপক্ষ

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওটি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মিনিটের ওই ভিডিওটির শিরোনাম ‘হাউ টু কিল মেলানিয়া...

১ দিন আগে


সরকারি আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির
সরকারি আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা ককরোচ জনতা পার্টির

বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পাওয়ার দাবি করে আপাতত নতুন আন্দোলনের হুমকি থেকে সরে এসেছে ভারতের আলোচিত সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, সরকারের প্রতিনিধিদের সঙ্গে মধ্যরাতের বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom