ওয়াশিংটন তেহরান সমঝোতা নিয়ে নতুন দাবি, যুক্তরাষ্ট্রের ‘মরিয়া চাপের’ অভিযোগ ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরকে ঘিরে নতুন রাজনৈতিক দাবি ও পাল্টা বক্তব্য সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, এই চুক্তি ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের “মরিয়া মনোভাব ও চাপের কারণেই” স্বাক্ষর হয়েছে।
গতকাল দেওয়া এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, “আপনারা ইতোমধ্যে শুনেছেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্টের কারণেই এই চুক্তি হয়েছে। তিনি মরিয়া হয়ে উঠেছিলেন এবং চাপ ও প্রভাব খাটিয়ে চুক্তিটি সম্পন্ন করেছেন।”
তিনি আরও দাবি করেন, ব্যক্তিগতভাবে তিনি এই সমঝোতা স্মারকের পক্ষে ছিলেন না। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের রাজনৈতিক অঙ্গীকার ও অবস্থানের কারণে অনুমতি দেওয়া হয়।
বিবৃতিতে তিনি বলেন, “নীতিগতভাবে আমার ভিন্নমত ছিল, তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের জনগণ এবং প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার যে অঙ্গীকার করেছেন, তার ভিত্তিতেই আমি অনুমতি দিয়েছি।”
পটভূমি ও মধ্যস্থতা
সূত্র অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে এই সমঝোতা প্রক্রিয়া শুরু হয়। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান প্রাথমিক খসড়া চুক্তি উভয় পক্ষের কাছে পৌঁছে দেয় বলে জানা যায়।
১৪ দফা সম্বলিত প্রস্তাবিত এই সমঝোতা নিয়ে আলোচনার পর উভয় দেশই চুক্তিতে সম্মত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
চুক্তির বিষয়বস্তু ও আলোচনা
চুক্তির আওতায় আগামী ৬০ দিনের জন্য ইরান ও যুক্তরাষ্ট্রকে একটি কাঠামোগত আলোচনার সময় দেওয়া হয়েছে, যেখানে স্থায়ী শান্তি চুক্তি, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে।
এ সময় হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যপথে জাহাজ চলাচলে কিছু শর্ত শিথিল করা হবে এবং ইরানি বন্দরের ওপর থাকা কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়ও আলোচনায় এসেছে।
আনুষ্ঠানিক স্বাক্ষর ও প্রতিক্রিয়া
খবরে বলা হয়, জি-৭ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। এর কিছুক্ষণ পর তেহরানে প্রেসিডেন্ট পেজেশকিয়ানও এতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, এর বাস্তবায়ন দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তবে এই চুক্তি ও এর রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে এখনো আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন ভিন্ন অবস্থান ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, অস্বীকার ইসলামাবাদের
আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা নেটওয়ার্কের আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে।আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পরিচালিত হামলায় পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখুa প্রদেশে অবস্থিত কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করা হয়। আফগান সরকারের দাবি, এসব স্থান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের
৩ ঘন্টা আগে
ইরাকে গোপন হামলা ইউনিট গঠন করেছে আইআরজিসি
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ইরাকের ভেতরে গোপনে নতুন কয়েকটি সেল গঠন করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইউনিট মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে, বিশেষ করে যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেখানে হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি করা...
৩ ঘন্টা আগে
তিব্বতে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পে উত্তেজনা, পাল্টা কৌশলে ভারত
তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র প্রায় ৫০ কিলোমিটার দূরে এই প্রকল্পকে ঘিরে নতুন করে কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে।চীন যে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেটি প্রায় ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেডগ জলবিদ্যুৎ প্রকল্প। বিশাল এই...
৪ ঘন্টা আগে
নিরাপদে হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানি তেলবাহী জাহাজ
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আরব উপসাগরে আটকে থাকা একটি জাপান-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে জাপানের উদ্দেশ্যে যাত্রা করছে।শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিক জাপানের
৭ ঘন্টা আগে
