আন্তর্জাতিক

ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


ন্যাটোর আদলে নতুন সামরিক জোট গড়ছে সৌদি-তুরস্ক-পাকিস্তান

ছবি: সংগৃহীত


আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় যৌথ প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নতুন সামরিক জোট গঠনের পথে এগোচ্ছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রস্তাবিত চুক্তিতে স্বাক্ষর করবেন।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষা প্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির ইতোমধ্যে জেদ্দায় পৌঁছেছেন। তারা ৮ আগস্ট পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন। অন্যদিকে শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই তিন দেশের মধ্যে একটি আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে আলোচনা চলছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট নিরাপত্তা উদ্বেগ এই উদ্যোগকে আরও গতি দিয়েছে।

প্রস্তাবিত জোটে সৌদি আরব অর্থায়ন ও আঞ্চলিক প্রভাবের নেতৃত্ব দেবে। তুরস্ক সরবরাহ করবে উন্নত সামরিক প্রযুক্তি এবং ন্যাটো-মানের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা। আর পাকিস্তান যুক্ত করবে তার পারমাণবিক সক্ষমতা এবং অভিজ্ঞ ও দক্ষ সশস্ত্র বাহিনী।

বিশ্লেষকদের মতে, এই জোট বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এর কাঠামো, সদস্যপদ এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য চুক্তি স্বাক্ষরের পর প্রকাশ করা হতে পারে।

সূত্র: এএফপি


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ ঘন্টা আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১৩ ঘন্টা আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১৩ ঘন্টা আগে


মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom