ন্যাটো সম্মেলনের নিন্দা উত্তর কোরিয়ার, পারমাণবিক নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের মিত্রদের দিকেই আঙুল
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
তুরস্কের রাজধানী আঙ্কারায় ৭-৮ জুলাই অনুষ্ঠিত ন্যাটোর ৩৫তম সম্মেলনের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে বিশ্বে পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো থেকেই শুরু হওয়া উচিত বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং।
শনিবার (১১ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ন্যাটো নেতারা উত্তর কোরিয়ার বৈধ সার্বভৌম অধিকার চর্চাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উপস্থাপন করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র খাতে ব্যয় বৃদ্ধি এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ন্যাটো জোটভিত্তিক সংঘাতের নীতি আরও শক্তিশালী করছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় এবং প্রতিরক্ষা শিল্পসংক্রান্ত বিভিন্ন চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
পিয়ংইয়ংয়ের মতে, এসব সিদ্ধান্ত প্রমাণ করে যে ন্যাটো একটি সামরিক জোট, যা বিশ্বকে শান্তির পরিবর্তে যুদ্ধ ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
খামেনি হত্যার প্রতিশোধে ‘টার্গেট তালিকা’ প্রকাশের দাবি, ট্রাম্পসহ পশ্চিমা নেতাদের ছবি ঘিরে নতুন উত্তেজনা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের মধ্যেই দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ পশ্চিমা বিশ্বের একাধিক শীর্ষ নেতার ছবি সম্বলিত একটি তথাকথিত ‘টার্গেট তালিকা’ প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা...
৩ ঘন্টা আগে
ছদ্মবেশে বাসে উঠে কন্ডাক্টরের কাছেই অপদস্থ কর্ণাটকের পরিবহনমন্ত্রী
সাধারণ যাত্রীদের প্রতিদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে ছদ্মবেশে বেঙ্গালুরুর সরকারি বাসে ভ্রমণ করেন ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। তবে সেই অভিযানে নিজেই যাত্রীসেবার নানা অনিয়মের শিকার হন। এক পর্যায়ে বাসের কন্ডাক্টর ভাড়া ভাঙতি না থাকায় তাকে টিকিট না দিয়ে বাস থেকে নেমে যেতে বলেন।ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (১২ জুলাই)...
৩ ঘন্টা আগে
কাতারে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল ইরান
উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার মধ্যেই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। কাতারে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর তেহরানের পক্ষ থেকে এ শোকবার্তা পাঠানো হয়।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতারের বর্তমান আমির শেখ তামিম...
৩ ঘন্টা আগে
ইরানে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত নৌবাহিনীর লেফটেন্যান্ট
ইরানে নতুন করে রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলের জাস্ক বন্দরে হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের সামরিক বাহিনীর নৌ শাখার এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।রোববার (১২ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে মেহের জানায়, নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট হামিদরেজা দেহঘানি। জাস্ক বন্দরে পরিচালিত মার্কিন হামলায় তিনি...
৪ ঘন্টা আগে
