আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাবাহিনী দ্রুত সক্রিয় হয়েছে।

বিক্ষোভের সূত্রপাত হয় ‘বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন’ এবং ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের ডাকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিক্ষোভকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে।

বাংলাদেশ হাইকমিশনের সামনে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে, গত ২০ ডিসেম্বর রাতেও হাইকমিশনের গেটে বিক্ষোভ হয়েছিল। ঢাকায় নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, ওই রাতে কিছু লোক তিনটি গাড়িতে এসে হাইকমিশনের সামনে চিৎকার করে স্লোগান দেয় এবং পরে চলে যায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরকে ‘বিভ্রান্তিকর’ দাবি করে। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ওইদিন মাত্র ২০–২৫ জন বিক্ষোভকারী উপস্থিত ছিলেন এবং তারা কোনো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেনি।

তবে বাংলাদেশ পক্ষ এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নয়াদিল্লিতে বাংলাদেশ মিশন একটি সংবেদনশীল ও সুরক্ষিত কূটনৈতিক এলাকা। অনুমতি ছাড়া সেখানে বিক্ষোভ করা স্বাভাবিক নয় এবং উগ্র সংগঠনের সদস্যরা কীভাবে প্রবেশ করতে সক্ষম হলো, তা নিয়ে গুরুতর নিরাপত্তা ঘাটতির প্রশ্ন তোলা হয়েছে।

 


পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

২ ঘন্টা আগে


পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ
পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি

২ ঘন্টা আগে


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

৯ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom