নেতানিয়াহুর ভাষণে জিম্মি তালিকা থেকে ছেলের নাম বাদ পড়ায় অধিবেশন ছাড়লেন নিহত ইসরায়েলি সেনার বাবা
অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় এক মর্মাহত দৃশ্য দেখা গেল। ৭ অক্টোবর হামলায় নিহত ইসরায়েলি সেনা ইতাই চেনের বাবা রুবি চেন বক্তব্য চলাকালীন কক্ষ ত্যাগ করেন।
রুবি চেন নিউ ইয়র্কে এসেছিলেন এই আশায় যে নেতানিয়াহুর বক্তব্যে গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে।
ইতাই চেন ছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর সদস্য এবং মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, ৭ অক্টোবর হামলায় তিনি নিহত হন এবং তাঁর মরদেহ হামাস গাজায় নিয়ে যায়।
রুবি চেন বিবিসিকে জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন জীবিত জিম্মিদের একটি তালিকা পড়ছিলেন, তখন তাঁর ছেলের নাম অনুপস্থিত ছিল।“তিনি (নেতানিয়াহু) যখন গাজায় থাকা ২০ জন জিম্মির নাম পড়ছিলেন এবং আমার ছেলের নাম উল্লেখ করেননি—এটি আমাকে অসম্মানিত করেছে,” রুবি চেন বলেন।
এই ঘটনায় নিজেকে উপেক্ষিত ও আহত মনে করে তিনি অধিবেশন কক্ষ ত্যাগ করেন এবং বাইরে অবস্থানরত অন্যান্য প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেন।
রুবি চেন তাঁর বক্তব্যে বর্তমান পরিস্থিতির অবসান চেয়ে বলেন: “এখনই সময় এই দুই বছরের অন্তহীন যুদ্ধ থামানোর। কবে থামবে এই যুদ্ধ; কবে ফিরে আসবে আমার দেশের বন্দিরা।”
জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাঁর ভাষণে বলেন, “বিশ্বের অনেকেই ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলাগুলো ভুলে গেছে। কিন্তু আমরা ভুলিনি।”
নেতানিয়াহু হামলার সময় ঘটে যাওয়া কিছু ঘটনার বর্ণনা দেন এবং উল্লেখ করেন যে, হামাস যাদের জিম্মি করেছিল, তাদের মধ্যে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া বয়োজ্যেষ্ঠদের নাতি-নাতনিরা।
এরপর তিনি সেই ২০ জন জীবিত বন্দির নাম পাঠ করে শোনান এবং সরাসরি গাজার সীমান্তে বসানো ইসরায়েলি সামরিক মাইক্রোফোনের মাধ্যমে তাঁদের উদ্দেশে বার্তা দেন: “আমরা তোমাদের ভুলে যাইনি। যতদিন না তোমাদের সবাইকে ফিরিয়ে আনা যায়, ইসরায়েল থেমে থাকবে না।”
সূত্র: বিবিসি নিউজ।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
