আন্তর্জাতিক

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

২ দিন আগে


নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত


বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। শনিবার (২২ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি রাষ্ট্রপতি নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় মালদ্বীপ সরকার ও দেশটির জনগণের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট মুইজ্জু।

তিনি বলেন, গত ৩৫ বছরের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

মুইজ্জু আরও বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক শক্তিশালী ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দুই দেশের মধ্যে সহযোগিতার গভীরতা ও পরিধি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও মালদ্বীপ আরও ঘনিষ্ঠ হবে বলেও তিনি উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় মুইজ্জু আরও আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদে বাংলাদেশ স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।


সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
সৌদি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

সৌদি আরবের মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে হুতিদের এ দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং সৌদি আরবও হামলার বিষয়টি নিশ্চিত করেনি।হুতিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘আমজান’ নামের সৌদি মালিকানাধীন ট্যাংকারটি সৌদি আরবের ইয়ানবু উপকূলের কাছে লক্ষ্য করে একটি...

৭ ঘন্টা আগে


সন্তান জন্মে ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর
সন্তান জন্মে ৬৭ লাখ টাকা দেবে সিঙ্গাপুর

সন্তান জন্মহার বাড়াতে নাগরিকদের জন্য বড় অঙ্কের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। নতুন প্যাকেজের আওতায় একটি সন্তান জন্ম দিলে বিদ্যমান সুবিধাসহ সর্বোচ্চ প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে।রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র‍্যালিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী...

৮ ঘন্টা আগে


তামিলনাড়ুতে নারীদের জন্য গ্যাসে ভর্তুকি, বাসে ফ্রি যাত্রা: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
তামিলনাড়ুতে নারীদের জন্য গ্যাসে ভর্তুকি, বাসে ফ্রি যাত্রা: মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছেন। এর আওতায় বছরে তিনটি রান্নার গ্যাস সিলিন্ডারের সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। একই সঙ্গে নারীদের বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচলের সুবিধা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিধানসভায় এসব ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...

১১ ঘন্টা আগে


গাড়ি বিক্রেতা থেকে রাজপুত্র, ২৬ বছর পর মিলল বাবার স্বীকৃতি
গাড়ি বিক্রেতা থেকে রাজপুত্র, ২৬ বছর পর মিলল বাবার স্বীকৃতি

বয়স তখন মাত্র ১৬ বছর। মায়ের কাছ থেকে জানতে পারেন, তার বাবা কোনো সাধারণ মানুষ নন-তিনি বেলজিয়ামের রাজপরিবারের সদস্য। এরপর বাবার সঙ্গে যোগাযোগ, ডিএনএ পরীক্ষা এবং দীর্ঘ আইনি অপেক্ষা। সবশেষে ২৬ বছর বয়সে এসে বাবার কাছ থেকে পেলেন আইনি স্বীকৃতি। সাধারণ জীবন কাটানো এক গাড়ির সেলসম্যানের পরিচয়ে যুক্ত হলো রাজপরিবারের...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom