নতুন কুঁড়ি' প্রতিযোগিতা নিরপেক্ষ করতে জেলা প্রশাসকদের আহ্বান:তথ্য উপদেষ্টা
অনলাইন ডেস্ক
নতুন কুঁড়ি' প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বৃহস্পতিবার (২১শে আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এই আহ্বান জানান।
'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা শুরু হচ্ছে। স্থানীয় পর্যায়ে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাইয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৃণমূল থেকে সবচেয়ে মেধাবী শিশু-কিশোরদের যদি বাছাই করা না যায়, তাহলে ঢাকা পর্বে (চূড়ান্ত পর্বে) এর প্রভাব পড়বে।
উপদেষ্টা আশাপ্রকাশ করে বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার মাধ্যমে শিশু-কিশোররা যদি চূড়ান্ত পর্বে আসতে পারে, তাহলে জাতীয় সংস্কৃতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
মাহফুজ আলম বলেন, 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার আঞ্চলিক বাছাইয়ে জেলাপ্রশাসন এবং বিভাগীয় বাছাইয়ে বিভাগীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিযোগিতার বিচার কার্যক্রমে নিরপেক্ষতার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতায় যেন ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারে, সেই সুযোগ করে দেওয়ার জন্য তিনি জেলাপ্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংস্কৃতিক অঙ্গনে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতার ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই প্রতিযোগিতাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করতে হবে। এজন্য প্রতিযোগীর সংখ্যা বাড়াতে হবে। তিনি 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যম-সহ অন্যান্য মাধ্যমে প্রচার-কার্যক্রম বাড়াতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জেলাপ্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে। তিনি 'নতুন কুড়ি' প্রতিযোগিতার প্রচার কার্যক্রমে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করতে জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।
সভায় পিরোজপুর, ঝালকাঠি, জয়পুরহাট, মেহেরপুর ও চট্টগ্রামের জেলাপ্রশাসক বক্তব্য দেন। তাঁরা 'নতুন কুড়ি' প্রতিযোগিতা আয়োজন বিষয়ে স্ব স্ব জেলার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। 'নতুন কুঁড়ি' প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলাপ্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও সভায় জানানো হয়।
সভায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ মাস আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ মাস আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
১ মাস আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
১ মাস আগে
