বিনোদন

নতুন দুই মিনি সিরিজে সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক

১ ঘন্টা আগে


নতুন দুই মিনি সিরিজে সামিরা খান মাহি

সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শিগগিরই তাকে দেখা যাবে নতুন দুই মিনি সিরিজ ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-এ। দুটিই ছয় পর্বের পারিবারিক গল্প। নতুন কাজ, অভিনয়ের অভিজ্ঞতা, ব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

পারিবারিক গল্পে নতুন দুই সিরিজ

সামিরা খান মাহি জানান, ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-দুটিই মূলত পারিবারিক গল্পনির্ভর। ‘মায়ার সংসার’-এ একটি পরিবারের নানা সম্পর্ক ও টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। অন্যদিকে ‘কর্মফল’-এর গল্পে মানুষের কাজের ফল কীভাবে পুরো পরিবারের ওপর প্রভাব ফেলে, সেটিই তুলে ধরা হয়েছে।

দুই সিরিজেই কাজের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান মাহি। শুটিংয়ের সময় কিছুটা অসুস্থ থাকলেও পুরো অভিজ্ঞতাকে তিনি দারুণ বলে উল্লেখ করেন। দর্শকদের সামনে সিরিজ দুটি আসার অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।

অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা

‘কর্মফল’-এ দিলারা জামান, মনিরা মিঠু, আ খ ম হাসান, ইরফান সাজ্জাদসহ একাধিক অভিজ্ঞ অভিনয়শিল্পী রয়েছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মাহি বলেন, সহশিল্পীরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।

বিশেষ করে মনিরা মিঠুর সঙ্গে কাজের সময় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলে জানান। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে মনিরা মিঠু তাকে উৎসাহ দেন বলেও উল্লেখ করেন মাহি। ইরফান সাজ্জাদকেও সহযোগিতাপরায়ণ ও দক্ষ সহশিল্পী হিসেবে প্রশংসা করেন তিনি।

‘মায়ার সংসার’-এ নানা ধরনের চরিত্র

‘মায়ার সংসার’ সিরিজে মাহির চরিত্রকে ঘিরে রয়েছে পরিবারের পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের নানা গল্প। এখানে তার দুই ভাই, মা-বাবা, প্রেমিক এবং অফিসের বস-বিভিন্ন চরিত্র রয়েছে। সব মিলিয়ে দর্শকদের জন্য উপভোগ্য একটি পারিবারিক নাটক তৈরি হয়েছে বলে আশা করছেন তিনি।

কাজের সংখ্যা কমিয়ে নিজের জন্য সময়

সাম্প্রতিক সময়ে অভিনয়ের কাজ কিছুটা কমিয়ে দেওয়ার বিষয়ে মাহি বলেন, এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই। বরং ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখা এবং পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন অনুভব করেছেন তিনি।

এর পাশাপাশি নতুন একটি ব্যবসায়িক উদ্যোগের পরিকল্পনাও করছেন মাহি। খুব শিগগিরই সেটি শুরু করার কথা জানিয়ে আপাতত বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি।

ওটিটিতে এখনো পরিকল্পনা নেই

ইউটিউবের নাটকে নিয়মিত কাজ করছেন সামিরা খান মাহি। তবে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সুযোগ এলে দর্শকদের জানাবেন বলেও জানান এই অভিনেত্রী।

ভ্রমণের প্রসঙ্গে মাহি বলেন, দেশ-বিদেশে যাওয়া তার ভালো লাগে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের সঙ্গে কাজের সম্পর্ক থাকে। যুক্তরাষ্ট্রে ছোট বোনের সঙ্গে সময় কাটানো এবং তুরস্কে কাজের কারণে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে আর কথা বলতে চান না

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে মাহি স্পষ্ট করে জানান, এখন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। তার ভাষায়, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাকাই ভালো।

অভিনেত্রীর মতে, ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করলেই নানা ধরনের আলোচনা ও জটিলতা তৈরি হয়। তাই ভবিষ্যতে নিজের ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই বেশি আগ্রহী তিনি।


‘অ্যাকশন কিং’ জসিমের জন্মদিন আজ
‘অ্যাকশন কিং’ জসিমের জন্মদিন আজ

আশির দশকের দাপুটে চিত্রনায়ক আব্দুল খালেক জসিম। ঢাকাই সিনেমায় যিনি ‘অ্যাকশন কিং জসিম’ নামে পরিচিত। খলনায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আজ তার জন্মদিন।১৯৪৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে...

২ দিন আগে


খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?
খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?

ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় দুজনের দারুণ রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না তাদের। এবার সম্পর্ক ও দূরত্বের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ও পেশাগত...

৪ দিন আগে


নব্বইয়ের চার তারকার আড্ডায় ফিরল পুরোনো দিনের স্মৃতি
নব্বইয়ের চার তারকার আড্ডায় ফিরল পুরোনো দিনের স্মৃতি

নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চার তারকা ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর আবারও একসঙ্গে হয়েছেন। দীর্ঘদিন পর চার বন্ধুর এই মিলনমেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া।সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক অমিত হাসান। তাকে ঘিরেই বাসায় ছোট্ট আয়োজন করেন মিশা সওদাগর।...

৫ দিন আগে


রোনালদোর বিয়ের গুঞ্জনে ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ, শেষে জানা গেল অন্য কাহিনি
রোনালদোর বিয়ের গুঞ্জনে ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ, শেষে জানা গেল অন্য কাহিনি

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। তবে শেষ পর্যন্ত সেখানে রোনালদো-জর্জিনার বিয়ে হয়নি; বিয়ে করেছেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি।শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে রোনালদোর এক ঝলক দেখার আশায় ক্যাথেড্রালের বাইরে ভিড়...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom