নওগাঁয়ে শীতের তীব্রতা বাড়ছে, কমছে তাপমাত্রা
অনলাইন ডেস্ক
নওগাঁয় শীত বাড়ার সঙ্গে সঙ্গে কমছে তাপমাত্রা। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় দেখা দিয়েছে ব্যাঘাত। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। চলতি শীতে এটি এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর হালকা কুয়াশা ও ঠাণ্ডা হাওয়া শরীরে শীতের অনুভূতি বাড়িয়ে তোলে। রাতভর কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। তবে সকালে সূর্য ওঠার পর ঠাণ্ডা কিছুটা কমে আসে। দিনের বেলা রোদের তেজ থাকায় গরম অনুভূত হয়, কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আবার শীত নেমে আসে।
সদর উপজেলার এক বাসিন্দা বলেন, “দিনের বেলা রোদ থাকায় গরম লাগে, কিন্তু সন্ধ্যা হলেই শীতের পোশাক ছাড়া উপায় থাকে না। রাতে কম্বল না নিলে ঘুমানোই কঠিন।”
বরুনকান্দি এলাকার ভ্যানচালক সোবহান বলেন, “সন্ধ্যা পর হালকা বাতাস আর ঠাণ্ডার কারণে রিকশা চালানো খুব কষ্ট হয়। আজ ভোর পর্যন্ত কুয়াশা ছিল। এ কারণে রাত থেকে সকাল পর্যন্ত ভ্যান চালানোই কঠিন হয়ে পড়ে। যাত্রীও পাওয়া যায় না।”
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় জেলার তাপমাত্রা গত দিনের চেয়ে কিছুটা কমে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
