নকল ঠেকাতে ‘জিরো টলারেন্স’, হেলিকপ্টারে করে কেন্দ্র পরিদর্শন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল ও অনিয়ম ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর অংশ হিসেবে তিনি পুরোনো পদ্ধতিতে হেলিকপ্টারে করে বিভিন্ন জেলার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন।
শনিবার রাতে রাজধানীর মিন্টো রোডে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষামন্ত্রী বলেন, “আমাকে নকল ঠেকাতেই হবে, এর কোনো বিকল্প নেই। আগের স্টাইলে হেলিকপ্টারে করে জেলায় জেলায় যেতে হবে। পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হবে এবং কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেন্দ্র পরিদর্শন করা হবে।”
তিনি জানান, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে কঠোর নজরদারি এবং কেন্দ্রভিত্তিক তদারকি জোরদার করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু কেন্দ্রে তুলনামূলকভাবে বেশি নকলের অভিযোগ পাওয়া যায়। তাই এসব প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে।
তিনি জানান, নকল সিন্ডিকেট ভেঙে দিতে কেন্দ্র নির্ধারণ এবং কক্ষ পরিদর্শক নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এহছানুল হক মিলন। সে সময় হেলিকপ্টারে করে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে নকল ধরার ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন।
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ
১৩ ঘন্টা আগে
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
২ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
৩ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
৩ দিন আগে
