শিক্ষা

নিয়মিত ক্লাসে না থাকলে ইনকোর্স নম্বর নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


নিয়মিত ক্লাসে না থাকলে ইনকোর্স নম্বর নয়: জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পেতে হলে ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ক্লাসে উপস্থিতি এবং ইনকোর্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই দু'টির মধ্যে কোনো একটির নম্বর না থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ০৪ অক্টোবর, ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা দু'টি ধাপে অনুষ্ঠিত হবে:

  • প্রথম ধাপ: ১২ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
  • দ্বিতীয় ধাপ: ১৬ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।

নিয়মিত শিক্ষার্থীদের মূল্যায়নে ক্লাসে উপস্থিতির জন্য ৫ শতাংশ এবং ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে। তবে প্রাইভেট শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর বরাদ্দ থাকবে।

 

সংশ্লিষ্ট কলেজ নিজস্ব দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না।

মূল্যায়িত উত্তরপত্র, হাজিরাপত্র এবং ইনকোর্স নম্বরপত্রের কপি সিল করে আগামী ৯ ডিসেম্বর-এর মধ্যে গাজীপুর ক্যাম্পাস বা সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে। জমা দেওয়া প্যাকেটের ওপর বড় করে লাল কালিতে ‘২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা’ লিখতে হবে।


জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান, বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (২০...

১ দিন আগে


বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত
বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষা শুরু হবে।সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত এইচএসসি...

১ দিন আগে


৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ
৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ১৪ হাজারের...

২ দিন আগে


ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom