নিট প্রশ্নফাঁস বিতর্কেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নিট (NEET) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সরকারের অবস্থান হলো-বর্তমান পরিস্থিতিতে মন্ত্রীকে পদত্যাগ করানো সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, তবে সরকার তার প্রতি আস্থা রাখছে এবং তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
এদিকে, ইন্ডিয়া জোট ও বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃত্বে রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য এবং সরকার সেই দায়িত্বই পালন করছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কার্যক্রমে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত একাধিক চক্রের সদস্যকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বার্তা পুনঃশেয়ার করেছেন, যেখানে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
এ ছাড়া ওড়িশার সংসদ সদস্যদের সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা বিষয়ে বৈঠক করেছেন তিনি এবং ‘বাহুড়া যাত্রা’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। গত ২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুই দিনের এক সম্মেলনেও বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
প্রশ্নফাঁসের ঘটনায় সরকার তদন্ত ও সংস্কারের আশ্বাস দিলেও বিরোধী দল ও আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর রাজনৈতিক দায় নির্ধারণের দাবি থেকে সরে আসেনি। ফলে এ ইস্যুতে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
৪ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৬ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৮ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৮ দিন আগে
