সারাদেশ
শোক সংবাদ

নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে জামায়াত আমিরের শোক

অনলাইন ডেস্ক

১ দিন আগে


নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে জামায়াত আমিরের শোক

ছবি: সংগৃহীত


বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের জাতীয় পরিষদ সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি এবং চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নূরুজ্জামানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৬ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ৩ সেপ্টেম্বর বাদ মাগরিব ঢাকাস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

গত ৪ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান আড্ডায় দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, মাওলানা মোঃ নুরুজ্জামান ইলমে হাদীস তথা দ্বীনি ইলমের চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কুরআন ও হাদীসের শিক্ষা ও শিক্ষা দান, বিস্তার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। একজন প্রথিতযশা আলেম, মুফাসসির ও ওয়ায়েজ হিসেবে তিনি খ্যাতিলাভ করেছেন। তার ইন্তিকালে জাতি একজন আলেমে দ্বীনকে হারাল। আমরা তার ইন্তিকালে শোকাহত।

মহান আল্লাহ রাব্বুল আলামীন তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


বিরামপুর সীমান্তে ৬০–৭০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী
বিরামপুর সীমান্তে ৬০–৭০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি-গ্রামবাসী

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা প্রতিহত হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়ন (বিজিবি-২০)-এর আওতাধীন...

৫ ঘন্টা আগে


মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল
মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে...

১ দিন আগে


আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...

১ দিন আগে


১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom