আন্তর্জাতিক

নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বিজয়ের ড্রাইভারের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন বিজয়ের ড্রাইভারের ছেলে

ছবি: সংগৃহীত


তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে ইতিহাস গড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা থালাপতি বিজয়-এর ব্যক্তিগত ড্রাইভারের ছেলে সাবারিনাথন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জয় পেয়ে তিনি রাজনীতিতে নজির স্থাপন করেছেন।

তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)-এর প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন গুরুত্বপূর্ণ বিরুগামবাক্কম আসনে। সেখানে তিনি প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে-এর প্রার্থীদের বড় ব্যবধানে পরাজিত করেন।

মাত্র ৩০ বছর বয়সী সাবারিনাথন প্রায় ২২ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন, যা তাকে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে সামনে নিয়ে এসেছে।

এই জয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং থালাপতি বিজয়-এর নেতৃত্বাধীন দলের উত্থানেরও প্রতিফলন। দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর বিপরীতে সাধারণ পরিবারের একজন তরুণের এমন বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনের ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই সাবারিনাথনের এই জয় রাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে।


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom