রাজনীতি

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত যারা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত যারা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মন্তব্য করেছেন যে, যাদের জনগণের প্রতি আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের নেহালগঞ্জ ফেরিঘাটের আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, দেশে দীর্ঘদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকায় সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। তিনি আরও বলেন যে, "এক যুগের বেশি সময় ধরে ভোটার হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদী শাসনের কারণে নাগরিকদের একটি বড় অংশ ভোট দেওয়ার সুযোগ পায়নি।" তিনি জানান, সারাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নিজের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির পরিচয়ে পরিচিত কিছু রাজনৈতিক দল নন-ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে। তার মতে, এটি প্রকারান্তরে ফ্যাসিবাদকেই মাথাচাড়া দিয়ে উঠতে সহায়তা করার শামিল।

রহমাতুল্লাহ বলেন, যেসব রাজনৈতিক দল এমন কাজ করছে, তারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনেই এই ধরনের ভূমিকায় লিপ্ত হয়েছে। তাদের উচিত জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তি বা দলের স্বার্থের চেয়ে দেশ বড় এবং নিজেদের বিজয়ী হওয়ার চেয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যারা দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে না, তাদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল বলা যায় না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে একটি উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আনোয়ার মৃধা, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি এম এ কাশেম, ৭ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি এম এ কাশেম, ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক নিজাম শিকদার, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন সিকদার, বরিশাল নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতী, ছাত্রদল নেতা আশিক মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রেজা শরীফ এবং টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম শাকিল প্রমুখ।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২৭ মিনিট আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১২ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৫ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom