সারাদেশ

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

ছবি: সংগৃহীত


নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। তবে লুৎফুজ্জামান বাবর নিজে তাদের সঙ্গে সৌদি আরব যাননি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাবরের নিজস্ব অর্থায়নে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তিনিও তাদের সঙ্গে সৌদি আরব গেছেন।

ওমরাহ পালনকারীদের মধ্যে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির রয়েছেন। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলও রয়েছেন। এ ছাড়া খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এই দলে রয়েছেন।

মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, বাবর নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন এবং নেতাকর্মীদেরও ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহিত করেন। এ উদ্দেশ্যেই তাদের ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে।

বাবরের ব্যক্তিগত সহকারী হায়দার আলীও জানিয়েছেন, নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন
বসুন্ধরায় ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নেওয়া ‘পথচারী’র পরিচয় নিয়ে প্রশ্ন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে এক ছাত্রলীগ কর্মীকে আটক করার পর তাকে ছাত্রদলের এক নেতার হাত থেকে ছাড়িয়ে নেওয়া কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঝটিকা মিছিলের সময় এক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের এক...

৬ ঘন্টা আগে


বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার অভিযোগ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: ৯ লাখ টাকায় মীমাংসার অভিযোগ

রাজধানীর বারিধারার ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় ২৪ বছর বয়সী নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহত হওয়ার ঘটনায় ৯ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার ৪৮ ঘণ্টা পার না হতেই এমন সমঝোতার উদ্যোগ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। অভিযোগ রয়েছে, বেপরোয়া গাড়ি চালানোর ঘটনায়...

১২ ঘন্টা আগে


৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস
৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির আভাস

আগামী ৪৮ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (বিডব্লিউওটি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি...

১ দিন আগে


ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি
ভিন্ন পাসপোর্টে বাংলাদেশে এসে গোয়েন্দা নজরে ভারতীয় নাগরিক রবি

ভারতীয় নাগরিক রবিউল ইসলাম রবি গত কয়েক বছরে ভিন্ন ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার বাংলাদেশে এসেছেন বলে জানা গেছে। তিনি ব্যবসায়িক কাজে বাংলাদেশে আসার কথা দাবি করলেও দেশে তার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।সম্প্রতি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom