সারাদেশ

নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় উত্তাল পরিস্থিতি ইপিজেডের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


নীলফামারীতে শ্রমিক নিহতের ঘটনায় উত্তাল পরিস্থিতি ইপিজেডের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার পর সেখানকার সব কারখানা বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ইপিজেড এলাকায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইপিজেডের প্রধান ফটকও বন্ধ রাখা হয়েছে।

এই সংঘর্ষের ঘটনা তদন্তের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তবে শ্রমিক নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করে কারখানা পুনরায় চালু করার উদ্দেশ্যে আজ বুধবার বিকেলে শ্রমিক প্রতিনিধি, কারখানা মালিক, জেলা ও পুলিশ প্রশাসন, বেপজা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী, বিজিবি, ইপিজেড ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের উত্থাপিত ২৩ দফা দাবি পর্যালোচনা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আজকের বৈঠকের পর আগামীকাল থেকে কারখানাগুলো আবার চালু করা সম্ভব হবে, কারণ মালিকপক্ষ শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে।

সোমবার, ‘এভারগ্রিন’ নামের একটি কারখানায় ৫১ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এই ঘটনার প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ মঙ্গলবার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং প্রধান ফটকে নোটিশ ঝুলিয়ে দেয়।

সকালে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বন্ধ ফটক দেখে ইপিজেডের সামনের সড়কে অবস্থান নেন। এতে নীলফামারী-সৈয়দপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। এই সংঘর্ষে 'ইকু ইন্টারন্যাশনাল' কারখানার শ্রমিক হাবিব ইসলাম (২১) নিহত হন। সংঘর্ষে পুলিশ ও সেনাসদস্যসহ অন্তত ২৪ জন আহত হন।

নিহত হাবিব ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে বিকেলে নিহতের স্বজন ও স্থানীয়রা জোর করে তালা ভেঙে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যান। পরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, তবে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।


ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...

১৪ ঘন্টা আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে

২৩ ঘন্টা আগে


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

১ দিন আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom