আন্তর্জাতিক

নেতানিয়াহুর কটাক্ষ, যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


নেতানিয়াহুর কটাক্ষ, যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক’ বললেন

ছবি: সংগৃহীত


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ হিসেবে অভিহিত করেছেন। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের নীতিগত মতপার্থক্য যখন ক্রমেই প্রকাশ্য হচ্ছে, তখন তার এ মন্তব্য ইসরায়েল-যুক্তরাজ্য সম্পর্কের নতুন টানাপোড়েনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রচারিত ইসরায়েলি পডকাস্ট ‘মেলেখ ব্লিটজার হাইম’-এ ব্রিটিশ সংবাদমাধ্যমের ইসরায়েলবিষয়ক নেতিবাচক কাভারেজের সমালোচনা করতে গিয়ে নেতানিয়াহু এ মন্তব্য করেন। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েলের পক্ষে ব্রিটিশ লেখক র‍্যান্ডলফ চার্চিলের সংবাদ কাভারের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে ব্রিটেনে এ ধরনের ইতিবাচক অবস্থান খুঁজে পাওয়া কঠিন।

নেতানিয়াহু আরও বলেন, একসময় কেউ যুক্তরাজ্যকে সম্ভাব্য ‘ইসলামিক রিপাবলিক’ হিসেবে উল্লেখ করেছিলেন। একই প্রসঙ্গে ইরানকে আরেকটি ইসলামি প্রজাতন্ত্রে পরিণত হতে না দেওয়ার কথাও বলেন তিনি।

নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সংগঠন ‘মুভমেন্ট ফর প্রগ্রেসিভ জুডাইজম’। সংগঠনটির নেতারা বলেন, যুক্তরাজ্যে ইহুদিবিদ্বেষ, মুসলিমবিদ্বেষ ও সামাজিক বিভাজন নিয়ে উদ্বেগের সময়ে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। তারা স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না।

এ ছাড়া যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মের ডাউনিং স্ট্রিটের সাবেক চিফ অব স্টাফ গ্যাভিন বারওয়েলও মন্তব্যটিকে ইসলামবিদ্বেষী বলে সমালোচনা করেছেন।

বাড়ছে কূটনৈতিক দূরত্ব

ইসরায়েল ও যুক্তরাজ্যের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও গাজা যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছে। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত, কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত এবং ইসরায়েলি সরকারের কয়েকজন কট্টর ডানপন্থী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, ইসরায়েলি বসতি ও গাজা পরিস্থিতি নিয়েও লন্ডনের অবস্থান তেল আবিবের সঙ্গে ক্রমেই সাংঘর্ষিক হচ্ছে। ফলে নেতানিয়াহুর সর্বশেষ মন্তব্যকে শুধু রাজনৈতিক কটাক্ষ নয়, দুই দেশের সম্পর্কের গভীরতর মতপার্থক্যের প্রকাশ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহযোগী অধ্যাপক রোদওয়ান আবুহারবের মতে, নেতানিয়াহুর বক্তব্য যুক্তরাজ্য-ইসরায়েল সম্পর্কের ‘নতুন নিম্নস্তর’ নির্দেশ করছে। তবে ইরান ইস্যুতে দুই দেশের কিছু নীতিগত মিল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের ধারণা, অভ্যন্তরীণ রাজনৈতিক সমর্থন ধরে রাখার লক্ষ্যেও নেতানিয়াহু এমন কঠোর ভাষা ব্যবহার করে থাকতে পারেন। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গে ইসরায়েলের মতবিরোধ বাড়তে থাকায় তার বক্তব্য ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও চাপ তৈরি করতে পারে।

সূত্র: আল-জাজিরা


যুদ্ধ থামলেও পরিবেশে থেকে যাবে বিষাক্ত ক্ষত
যুদ্ধ থামলেও পরিবেশে থেকে যাবে বিষাক্ত ক্ষত

যুদ্ধের ময়দানে অস্ত্রের সংঘাত থেমে গেলেও এর পরিবেশগত ক্ষত সহজে শুকায় না। ইরান যুদ্ধকে ঘিরে উপসাগরীয় অঞ্চলে তেলদূষণ, বিপুল কার্বন নিঃসরণ এবং সমুদ্রতলে পড়ে থাকা বিস্ফোরক ও বিষাক্ত বর্জ্য নতুন করে দীর্ঘমেয়াদি পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। ওমানের উপকূলে তেলবাহী একটি ট্যাংকার দুর্ঘটনা সেই ঝুঁকিকে আরও স্পষ্ট করে তুলেছে।জুনের শেষ দিকে...

৩ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মুসলিম যাত্রীদের অজুর সুবিধার্থে বিশেষ ফুট ওয়াশ স্টেশন স্থাপন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ টার্মিনাল ডি-এর পুরুষ ও নারীদের পৃথক শৌচাগারে এসব স্টেশন চালুর কথা রয়েছে।টেক্সাস ডিপার্টমেন্ট অব লাইসেন্সিং অ্যান্ড রেগুলেশনের নথি অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়েছে।

৭ ঘন্টা আগে


১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার
১৪ বছর বয়সে ইসলাম গ্রহণ, ৫ মাসে কুরআন হিফজ বুরুন্ডির পেনত্রার

মাত্র ১৪ বছর বয়সে এক মুসলিম বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন বুরুন্ডির পেনত্রা বুশিমা আমিন। ইসলামের শিক্ষা ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণের পর মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ করে তাক লাগিয়ে দেন তিনি।পেনত্রার ইসলাম গ্রহণের গল্পের শুরু ১৪ বছর বয়সে। এক মুসলিম বন্ধু তাকে ইসলাম...

৭ ঘন্টা আগে


ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক সোনম ওয়াংচুকের

ভারতের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিবেশ ও সামাজিক অধিকারকর্মী সোনম ওয়াংচুক। দেশকে সঠিক পথে পরিচালিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার মৌলিক সংস্কার জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রকাশিত এক ভিডিও বার্তায় লাদাখের এই অধিকারকর্মী বলেন, ভারতের সবচেয়ে বড় সমস্যা হলো ভুল...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom