নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেছেন ইরানি প্রতিনিধিরা। কক্ষ ছাড়ার আগে ইরানের জন্য নির্ধারিত আসনে প্রয়াত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির একটি ছবি রেখে যান তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গে ইরানি প্রতিনিধিরা কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় ইরানের নির্ধারিত ডেস্কে সোলাইমানির ছবিটি দৃশ্যমান ছিল। ঘটনাটিকে ইরানি প্রতিনিধিদের প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।
কাসেম সোলাইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক অভিযান পরিচালনাকারী কুদস ফোর্সের সাবেক কমান্ডার ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় তিনি নিহত হন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলার নির্দেশ দিয়েছিলেন।
নেতানিয়াহুর বক্তব্য শুরু হলে ইরানি প্রতিনিধিদের পাশাপাশি আরও ৭৭টি দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। কয়েকজন প্রতিনিধি নেতানিয়াহুকে উদ্দেশ করে দুয়োধ্বনি দেন। বিপরীতে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে করতালি দেন।
কক্ষ ত্যাগকারী প্রতিনিধিদের উদ্দেশে পরে নেতানিয়াহু বলেন, যারা এখনো কক্ষে রয়েছেন এবং তার বক্তব্য শুনতে চান না, তাদেরও চলে যাওয়া উচিত।
ভাষণে ইরানকে কঠোরভাবে আক্রমণ করে দেশটির সরকারকে ‘হত্যাকারী একনায়কতন্ত্র’ বলে অভিহিত করেন নেতানিয়াহু। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা ঠেকাতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানেরও সমালোচনা করেন তিনি এবং হামাসকে সমর্থনের অভিযোগ তুলে তাকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেন।
নেতানিয়াহুর ভাষণের আগে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা বিক্ষোভ করেন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তাদের হাতে বিভিন্ন ব্যানার ছিল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে আটক করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউইয়র্কে যেতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহুর ভাষণের আগে সাধারণ পরিষদে আব্বাসের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
