নেপালের নিরাপত্তায় সেনার হস্তক্ষেপ
অনলাইন ডেস্ক
নেপালে চলমান অস্থিরতা ও সহিংসতা নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে।
সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের শান্তি ও আলোচনার আহ্বান সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে দেশজুড়ে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, কিছু গোষ্ঠী চলমান অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবন ও সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি করছে। এই পরিস্থিতিতে, সেনাবাহিনীকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ রোধে জনগণের সহযোগিতা কামনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যদি সহিংসতা অব্যাহত থাকে, তবে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পূর্ণ মাত্রায় মোতায়েন হবে এবং প্রয়োজনে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করবে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় জেনারেল সিগদেল সকলকে বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জাতির স্বার্থ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনার টেবিলে বসার অনুরোধ জানান।
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
৪৮ মিনিট আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১২ ঘন্টা আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১২ ঘন্টা আগে
মদের দোকানে ঢুকে বোতল নিয়ে পান, ঘুম বানরের
ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে সেখানেই ঘুমিয়ে পড়েছে একটি বানর। পরে বানরটির তাণ্ডব ও এক কর্মীকে কামড়ে দেওয়ার ঘটনাও ঘটে। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লকের চৌক এলাকার একটি মদের দোকানে
১২ ঘন্টা আগে
