আন্তর্জাতিক

নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার দেবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার দেবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এ অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে অনুদানের অর্থ ছাড়ের জন্য এখনো অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন।

নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর দেশটির বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

দুর্যোগের প্রভাব পড়েছে চীনের অংশেও। সেখানে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

ভয়াবহ এই দুর্যোগের পর নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। দুর্গত এলাকায় জরুরি খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের পাশে দাঁড়াতে বাংলাদেশের এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর অনুদানের অর্থ নেপালের দুর্যোগকবলিত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে ব্যবহারের জন্য দেওয়া হবে।


২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি সরকারি অবস্থান নয়: মালয়েশিয়া
২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি সরকারি অবস্থান নয়: মালয়েশিয়া

আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের যে দাবি বাংলাদেশের এক প্রতিমন্ত্রী করেছেন, তা বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছে মালয়েশিয়া।মালয়েশিয়ার সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এ কথা জানিয়েছেন। নিউ স্ট্রেইটস টাইমস–এর প্রতিবেদনের বরাতে তিনি বলেন, দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান তাকে জানিয়েছেন,...

৫ ঘন্টা আগে


তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে বিগত সরকারের আমলে শান্তিপূর্ণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এ ঘোষণা দেন। এর ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনে...

৭ ঘন্টা আগে


ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্প তিতিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।আইআরজিসির দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আক্রমণাত্মক

৮ ঘন্টা আগে


মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন।

১ দিন আগে

Dr.Mahfuzul Alom