আন্তর্জাতিক

নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ঘন্টা আগে


নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


গত মাসের ভয়াবহ বন্যাকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে শাহ বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ভঙ্গুর হিমালয় পরিবেশব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলছে। এর ফলে পারমাফ্রস্ট গলছে, হিমবাহ সরে যাচ্ছে এবং বন্যা, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।

গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তসংলগ্ন পার্বত্য এলাকায় হিমবাহ ধসের পর ভয়াবহ বন্যা ও ধসের সৃষ্টি হয়। এতে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে নেপাল সরকারের হিসাব। দুর্যোগে দেশটির অবকাঠামো ও অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং পুনরুদ্ধারে বিপুল অর্থের প্রয়োজন হচ্ছে।

শাহ বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান ০.১ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অনুদানভিত্তিক সহায়তার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘের লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে নেপাল ২ কোটি ডলার সহায়তা চেয়েছে। তবে দেশটির প্রাথমিক হিসাবে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি ডলার। শাহ বলেন, জলবায়ুজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোকে পুনর্গঠনের জন্য নতুন করে বড় ঋণের বোঝা নেওয়া উচিত নয়।

এ ছাড়া নেপালের প্রধানমন্ত্রী ‘হিমালয়া ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠনের প্রস্তাব দিয়েছেন। এতে নেপাল, ভারত ও চীনের মধ্যে স্যাটেলাইট তথ্য ও বিশেষজ্ঞ মতামত বিনিময়, হিমবাহের হ্রদ পর্যবেক্ষণ এবং যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।

বন্যার পর পুনরুদ্ধারে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র নেপালকে আরও ৩ কোটি ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে। পাশাপাশি অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।


১২ ঘণ্টার প্যারোলে বিয়ে, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর
১২ ঘণ্টার প্যারোলে বিয়ে, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর

ভারতের হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে বসেছিল বিয়ের আসর। প্রায় ৫০০ অতিথির জন্য ছিল খাবারের আয়োজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অবশ্য নববধূকে নিয়ে বাড়ি ফিরতে পারেননি বর। বিয়ের জন্য পাওয়া ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় রাত ৮টার দিকে তাকে আবার কারাগারে ফিরতে হয়।বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বাদলি নামেও...

৭ ঘন্টা আগে


ইমরান খানের পরিবার ও কর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ, সমালোচনায় ছেলে
ইমরান খানের পরিবার ও কর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ, সমালোচনায় ছেলে

পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত মহাসমাবেশ ও লং মার্চকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বজন ও দলীয় কর্মীদের আটক এবং দমনপীড়নের অভিযোগের তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।লন্ডনে অবস্থানরত ২৯...

১০ ঘন্টা আগে


ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...

১ দিন আগে


মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ

আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom