আন্তর্জাতিক

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী: বিক্ষোভ পরিকল্পিত, ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী: বিক্ষোভ পরিকল্পিত, ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, তিনি এবং তার সরকার ক্ষমতার লোভে আসেননি এবং আগামী ছয় মাসের মধ্যে একটি নতুন নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের সাম্প্রতিক সহিংস বিক্ষোভ এবং ভাঙচুর নিয়েও তিনি কথা বলেছেন।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংবাদমাধ্যমের সামনে এসে ৭৩ বছর বয়সী এই নেতা জানান, "আমি এবং আমার দল এখানে ক্ষমতা উপভোগ করতে আসিনি। আমরা ছয় মাসের বেশি থাকব না। আমরা নতুন সংসদের কাছে দায়িত্ব হস্তান্তর করব। আপনাদের সমর্থন ছাড়া আমরা সফল হতে পারব না।"

কার্কি জেন-জি বিক্ষোভের প্রশংসা করে নিহতদের "শহীদ" হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারকে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ এবং আর্থিক সহায়তাও সরকার বহন করবে।

'দ্য হিমালয়ান টাইমস' অনুযায়ী, সাম্প্রতিক বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ কর্মকর্তা।

সুশীলা কার্কি বলেন, "মাত্র ২৭ ঘণ্টার বিক্ষোভে এমন পরিবর্তন আমি আগে কখনও দেখিনি। আমাদের দৃঢ় সংকল্পের সঙ্গে কাজ করতে হবে।"

তবে তিনি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন। কাঠমান্ডু পোস্টের একটি প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "বিক্ষোভের নামে যা ঘটেছে, তা দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিতভাবে কার্যকর করা হয়েছে, যা ষড়যন্ত্রের প্রশ্ন তৈরি করছে।" তিনি জানান, সরকার এই ঘটনাগুলোর তদন্ত করবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে।


ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা
ইমরান খান কারাগারে মারা গেছেন—গুঞ্জনে পাকিস্তানে উত্তেজনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন-এমন গুঞ্জনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইমরান খানের মৃত্যুর দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ও স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ পাওয়া যায়নি। বরং পাকিস্তানের সেনাবাহিনী এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।রাওয়ালপিন্ডির...

১১ ঘন্টা আগে


যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা

যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...

১২ ঘন্টা আগে


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

১৮ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom