আন্তর্জাতিক

নেপালে নতুন কৃত্রিম লেক, ফের ভয়াবহ বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ঘন্টা আগে


নেপালে নতুন কৃত্রিম লেক, ফের ভয়াবহ বন্যার শঙ্কা

ছবি: সংগৃহীত


স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল। আকস্মিক এ বন্যায় এরই মধ্যে সাড়ে তিনশোর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। এর মধ্যেই নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কার কথা জানিয়েছে চীন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের সীমান্তবর্তী এলাকায় নদীর স্বাভাবিক প্রবাহ প্রাকৃতিক বাধায় আটকে একটি কৃত্রিম লেকের সৃষ্টি হয়েছে। লেকটি উপচে পড়লে বা প্রাকৃতিক বাধা ভেঙে গেলে বিপুল পরিমাণ পানি একসঙ্গে নিচের দিকে নেমে নতুন করে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) চীন সেন্ট্রাল টেলিভিশনের বরাত দিয়ে নেপাল নিউজ ও কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সৃষ্টি হওয়া লেকটিতে ইতোমধ্যে বিপুল পরিমাণ পানি জমেছে। বৃহস্পতিবার সকালে সেখানে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছিল বলে চীনের পানিসম্পদ মন্ত্রণালয় হিসাব করেছে। আগামী তিন দিনে এতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিব্বতে উৎপত্তি হওয়া ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে লেকটি তৈরি হয়েছে। চীনা পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, লেকটির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে। সম্ভাব্য বন্যার প্রভাব নিরূপণের পাশাপাশি জরুরি উদ্ধার কার্যক্রমে সহায়তার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে নদী দুটি একত্রিত হয়ে ভোটেকোশি নদী নামে প্রবাহিত হয়েছে। ভোটেকোশি নদী ত্রিশূলি নদীর প্রধান ঊর্ধ্ব শাখা নদীগুলোর একটি।

বুধবার (২৬ আগস্ট) ভোটেকোশি নদীতেই ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নদীর আশপাশের নিচু এলাকাগুলো প্লাবিত হয় এবং পানি ও কাদার স্রোতে বহু অবকাঠামো ধ্বংস হয়ে যায়।

বন্যার পর নেপালে এখনও উদ্ধার অভিযান চলছে। এরই মধ্যে নিহতের সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই নতুন কৃত্রিম লেক থেকে সম্ভাব্য বন্যার সতর্কবার্তা দেশটির দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ
পশ্চিমবঙ্গে হঠাৎ বাড়ল পেঁয়াজ-চিনির দাম, বিপাকে সাধারণ মানুষ

চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও পশ্চিমবঙ্গের বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম। একই সঙ্গে বেড়েছে চিনির দামও। বর্তমানে রাজ্যটির বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৬৫ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ টাকা।কয়েক সপ্তাহ আগেও পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপির মধ্যে। একসময় তা ২০ রুপি কেজিতেও বিক্রি...

১ দিন আগে


ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস
ইরানের রাষ্ট্রীয় টিভিতে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি, নজরদারিতে মার্কিন সিক্রেট সার্ভিস

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভিডিওতে তাকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এক কোটি ডলার পুরস্কারের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে।মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র...

১ দিন আগে


নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!

গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে...

২ দিন আগে


প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি
প্রেমিকার ৩৪০০ চুমুর ছাপে গাড়ি, জরিমানা ৫৫০০ রুপি

প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে পুরো গাড়ি সাজানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom