খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল

ছবি: সংগৃহীত


দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডেও ব্রাজিলকে স্পর্শ করেছে জার্মানি। এই জয়ের পর দুই দলেরই বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১।

তবে ম্যাচের শুরুটা ছিল জার্মানির জন্য হতাশাজনক। ৩০তম মিনিটে ইয়ান দিওমান্দের পাস থেকে ফ্রাঙ্ক কেসি গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন। প্রথমার্ধে আলেকসান্ডার পাভলোভিচ ও কাই হাভার্টজ জালে বল পাঠালেও দুটি গোলই ফাউলের কারণে বাতিল করেন রেফারি।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বদলি খেলোয়াড় দেনিজ উন্দাভ। কোচ ইউলিয়ান নাগেলসম্যানের কৌশল কাজে দেয় ৬৮তম মিনিটে, যখন নাদিয়েম আমিরির নিখুঁত ক্রস থেকে দৃষ্টিনন্দন ভলিতে সমতা ফেরান উন্দাভ।

নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯০+৪) আবারও নায়ক হয়ে ওঠেন তিনি। ফেলিক্স নমেচার পাস ধরে ডিফেন্ডারদের কাটিয়ে জয়সূচক গোল করেন উন্দাভ। শেষ বাঁশি বাজতেই টরন্টোর গ্যালারিতে উপস্থিত হাজারো জার্মান সমর্থক উল্লাসে ফেটে পড়েন।

ম্যাচ শেষে জার্মান ডিফেন্ডার জোনাথন তা বলেন, “আজ আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। কেউ হাল ছাড়েনি। এই জয় আমাদের দলের মানসিক শক্তিরই প্রমাণ।”

অন্যদিকে, হারলেও আইভরি কোস্টের নকআউটের আশা এখনো শেষ হয়ে যায়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুরাসাওকে হারাতে পারলে শেষ ৩২-এ ওঠার সুযোগ থাকবে আফ্রিকার প্রতিনিধিদের।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

১ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৬ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom