নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য বরদাশত করা হবে না: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
নারীদের নিয়ে অবমাননাকর, অশালীন বা দ্ব্যর্থবোধক মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থেকে রাজনীতিতে আসা সি. জোসেফ বিজয়। তিনি বলেছেন, রাজনৈতিক সমালোচনা করা যেতে পারে, তবে তার নামে কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা বা নারীদের অপমান করা গ্রহণযোগ্য নয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) তামিলনাড়ু বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ সতর্কবার্তা দেন। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী ত্রিশাকে ঘিরে ডিএমকে নেতা ও বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনের কথিত দ্ব্যর্থবোধক মন্তব্য নিয়ে বিতর্কের মধ্যেই বিজয়ের এ বক্তব্য এলো।
‘রাজনৈতিক সমালোচনা করা যাবে, নারীকে অপমান নয়’
বিজয় বলেন, মতপ্রকাশ ও রাজনৈতিক সমালোচনার অধিকার সবার রয়েছে। তবে সেই স্বাধীনতা ব্যবহার করে কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা বা নারীদের উদ্দেশে অশালীন ও মানহানিকর মন্তব্য করা উচিত নয়।
তিনি বলেন, রাজনীতিতে কঠোর সমালোচনা থাকতেই পারে। কিন্তু রাজনীতির নামে নারীসহ সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে অপমান বা হেয় করা থেকে সবাইকে বিরত থাকা উচিত।
‘নারীরাই আমার রাজনৈতিক সাফল্যের বড় কারণ’
নিজের রাজনৈতিক উত্থানের প্রসঙ্গ তুলে বিজয় বলেন, তামিলনাড়ুতে তার রাজনৈতিক সাফল্যের পেছনে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনেতা হিসেবে তারকা হয়ে ওঠা থেকে শুরু করে বর্তমানে মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসা—সব ক্ষেত্রেই সাধারণ মানুষের পাশাপাশি পরিবারের নারীদের অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজয় বলেন, ঘরে যেসব নারী মা, বোন কিংবা পরিবারের সদস্য হিসেবে রয়েছেন, তাদের কথা মাথায় রেখেই জনপরিসরে কথা বলা উচিত। নারীদের সম্মানহানি হয়—এমন মন্তব্য থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
‘নারীদের অপমান করলে আইন অনুযায়ী ব্যবস্থা’
নারীদের নিয়ে অশ্লীল, মানহানিকর বা অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাজ্যটিতে অশালীন ও বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রবণতা বেড়েছে। বিশেষ করে নারীদের নিয়ে দ্ব্যর্থবোধক ও অবমাননাকর মন্তব্য জনসমক্ষে আসছে। এ ধরনের বক্তব্য সমাজের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।
জয়ললিতাকে অপমানের প্রসঙ্গ টানলেন বিজয়
বিজয় তার বক্তব্যে তামিলনাড়ু বিধানসভার অতীতের একটি ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, এই বিধানসভাতেই সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অতীতে চরম অপমানের মুখোমুখি হতে হয়েছিল।
সাম্প্রতিক সময়েও নারীদের নিয়ে নানা দ্ব্যর্থবোধক বক্তব্য সামনে আসছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ এসব বক্তব্য ও রাজনৈতিক কৌশল লক্ষ্য করছে। তাই রাজনীতিতে শালীনতা ও দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
ত্রিশাকে ঘিরে বিতর্কের পর বক্তব্য
বিজয়ের বক্তব্যটি এসেছে অভিনেত্রী ত্রিশাকে ঘিরে উদয়নিধি স্টালিনের কথিত মন্তব্য নিয়ে বিতর্কের কয়েক সপ্তাহ পর। ওই মন্তব্যের পর উদয়নিধিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। ডিএমকের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, উদয়নিধির বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি অভিনেত্রীর নাম উল্লেখ করেননি।
বিজয় তার বক্তব্যে উদয়নিধির নাম উল্লেখ করেননি। তবে রাজনৈতিক মহলে তার মন্তব্যকে ওই বিতর্কের প্রেক্ষাপটেই দেখা হচ্ছে।
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ
২ দিন আগে
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে
৪ দিন আগে
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...
৬ দিন আগে
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...
৬ দিন আগে
