রাজনীতি

নাহিদ ইসলামের জন্মদিনে শুভেচ্ছা, নেতৃত্বের প্রশংসা ডা. মিতুর

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


নাহিদ ইসলামের জন্মদিনে শুভেচ্ছা, নেতৃত্বের প্রশংসা ডা. মিতুর

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ডা. মিতু নাহিদ ইসলামের নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, একজন আদর্শ নেতার জন্য প্রয়োজনীয় শিক্ষা, বিচক্ষণতা, বাচনভঙ্গি ও পরিপক্বতার যে সমন্বয় দরকার, তা অল্প বয়সেই নাহিদ ইসলামের মধ্যে প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির কারণে দীর্ঘদিন ধরে তরুণ সমাজের মধ্যে নেতাদের নিয়ে একধরনের সংকোচ ও হতাশা কাজ করত। অনেক ক্ষেত্রে নেতাদের বক্তব্য ও আচরণ তরুণদের বিব্রত করেছে। তবে নাহিদ ইসলামের ব্যক্তিত্ব, চিন্তাধারা ও উপস্থাপনার ভঙ্গি সেই চিত্র থেকে ভিন্ন এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে।

ডা. মিতুর ভাষায়, নাহিদ ইসলামের বক্তব্য ও আচরণ এমন যে, তা অনেক ক্ষেত্রে অভিজ্ঞ রাজনৈতিক নেতাদেরও ছাড়িয়ে গেছে। তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, “এটা ভাবতেই গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম।”

স্ট্যাটাসে তিনি এনসিপির মূল লক্ষ্য হিসেবে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও সংস্কারভিত্তিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখে আসছে।

ডা. মিতু আশাবাদ ব্যক্ত করে বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে এবং জুলাই আন্দোলনের চেতনায় একটি নতুন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, “দেশের হাজারো তরুণ ও শহীদদের স্বপ্ন-একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, তা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই লক্ষ্যেই অটল থাকবে।”


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom